৪১/১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৭৩৭ - শিষ্টাচার
হাঁচিদাতার জবাব দেয়া
জামে‘ আত-তিরমিযী : ২৭৩৭
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৭৩৭
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْمَخْزُومِيُّ الْمَدَنِيُّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لِلْمُؤْمِنِ عَلَى الْمُؤْمِنِ سِتُّ خِصَالٍ يَعُودُهُ إِذَا مَرِضَ وَيَشْهَدُهُ إِذَا مَاتَ وَيُجِيبُهُ إِذَا دَعَاهُ وَيُسَلِّمُ عَلَيْهِ إِذَا لَقِيَهُ وَيُشَمِّتُهُ إِذَا عَطَسَ وَيَنْصَحُ لَهُ إِذَا غَابَ أَوْ شَهِدَ» . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَمُحَمَّدُ بْنُ مُوسَى الْمَخْزُومِيُّ الْمَدَنِيُّ ثِقَةٌ رَوَى عَنْهُ عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ وَابْنُ أَبِي فُدَيْكٍ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুলাল্লাহ (ﷺ) বলেছেনঃ এক মুমিনের জন্য আরেক মুমিনের উপর ছয়টি দায়িত্ব রয়েছেঃ(১) সে অসুস্থ হলে তাকে দেখতে যাবে,(২) মারা গেলে তার জানাযায় উপস্থিত হবে,(৩) ডাকলে তাতে সাড়া দিবে,(৪) তার সাথে দেখা হলে তাকে সালাম করবে(৫) সে হাঁচি দিলে তার জবাব দিবে এবং(৬) তার অনুপস্থিতিতে কিংবা উপস্থিতি সকল অবস্থায় তার শুভ কামনা করবে।
আবু ‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান সহীহ। মুহাম্মাদ ইবনু মুসা আল-মাখযুমী আল-মাদানী নির্ভরযোগ্য বর্ণনাকারী। ‘আবদুল আযীয ইবনু মুহাম্মাদ ও ইবনু আবী-ফুদাইক তার সুত্রে হাদীস বর্ণনা করেছেন।
