৪১/৩. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৭৪১ - হাঁচির দোয়া ও জবাবের সঠিক নিয়ম
হাঁচিদাতার জবাবে যা বলতে হবে
হাঁচির দোয়া ও জবাব: আলহামদুলিল্লাহ থেকে পাল্টা দোয়া
জামে‘ আত-তিরমিযী : ২৭৪১
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৭৪১
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي ابْنُ أَبِي لَيْلَى، عَنْ أَخِيهِ، عِيسَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلِ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ وَلْيَقُلِ الَّذِي يَرُدُّ عَلَيْهِ يَرْحَمُكَ اللَّهُ وَلْيَقُلْ هُوَ يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ» .
আবূ আইয়ূব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মাঝে কেউ যখন হাঁচি দিবে তখন সে যেন বলে, আল-হামদু লিল্লাহ আলা কুল্লি হাল। উত্তরদাতা বলবে, ইয়ারহামুকাল্লাহ। হাঁচিদাতা আবার বলবে, ইয়াহদীকুমুল্লাহু ওয়াইউসলিহু বা-লাকুম।
মুহাম্মাদ ইবনুল মুসান্না –মুহাম্মাদ ইবনু জা’ফার হতে, তিনি শু’বাহ হতে, তিনি আবু লাইলা (রহঃ) হতে এই সনদসুত্রে উপরের হাদীসের একই রকম হাদীস বর্ণিত হয়েছে। শু’বাহও এ হাদীসটি ইবনু আবূ লাইলার সুত্রে একই রকম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ ইবনু আবী লাইলা এই হাদীস বর্ণনার ক্ষেত্রে ইযতিরাব করেছেন। কখনো বলেছেনঃ আবূ আইয়ূব নাবী (ﷺ) এর সুত্রে বর্ণিত। কখনো বলেছেনঃ আবু আইয়ূব নাবী (ﷺ) হতে, আবার কখনো বলেছেন, ‘আলী (রাঃ)–রাসূলুল্লাহ (ﷺ) সুত্রে বর্ণিত। মুহাম্মাদ ইবনু বাশশার ও মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া আস-সাকাফী আল-মারওয়াযী তারা উভয়ে ইয়াহইয়া ইবনু সা’ঈদ আল-কাত্তান হতে, তিনি ইবনু আবী লাইলা হতে, তিনি তার ভাই ‘ঈসা হতে, তিনি ‘আবদুর রাহমান ইবনু আবী লাইলা হতে, তিনি ‘আলী (রাঃ) হতে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে এই সুত্রে পূর্বোক্ত হাদীসের মতো বর্ণনা করেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৭৪১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হাঁচির আদব। এখানে হাঁচির দোয়া ও জবাবের পুরো ধাপ খুব সহজভাবে শেখানো হয়েছে। কেউ হাঁচি দিলে সে বলবে, ‘আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল’—অর্থাৎ সব অবস্থায় আল্লাহর প্রশংসা। পাশে থাকা ব্যক্তি বলবে, ‘ইয়ারহামুকাল্লাহ’, অর্থাৎ আল্লাহ আপনার প্রতি রহম করুন। এরপর হাঁচিদাতা বলবে, ‘ইয়াহদীকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম’, অর্থাৎ আল্লাহ আপনাদের হিদায়াত দিন এবং অবস্থা ঠিক করে দিন। এখানে আল্লাহর প্রশংসা, রহমতের দোয়া এবং হিদায়াতের দোয়া—তিনটি বিষয় একসঙ্গে এসেছে। তাই হাঁচির ইসলামি আদব মানে শুধু কিছু শব্দ বলা নয়; সঠিক সময়ে আল্লাহকে স্মরণ করা এবং পরস্পরের জন্য কল্যাণ কামনা করাও এর অংশ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাঁচির পর ‘আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল’ বলা শেখানো হয়েছে।
- হাঁচিদাতা আল্লাহর প্রশংসা করলে শ্রোতা ‘ইয়ারহামুকাল্লাহ’ বলবে।
- হাঁচিদাতা পরে হিদায়াত ও ভালো অবস্থার জন্য পাল্টা দোয়া করবে।
