৪১/৭. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৭৪৭ - হাঁচির জবাব ও হাই দমনের আদব
আল্লাহ তা‘আলা হাঁচি পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন।
হাঁচির জবাব ও হাই দমন: আলহামদুলিল্লাহ শুনলে কী বলবেন
জামে‘ আত-তিরমিযী : ২৭৪৭
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৭৪৭
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ فَإِذَا عَطَسَ أَحَدُكُمْ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ فَحَقٌّ عَلَى كُلِّ مَنْ سَمِعَهُ أَنْ يَقُولَ يَرْحَمُكَ اللَّهُ وَأَمَّا التَّثَاؤُبُ فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ وَلاَ يَقُولَنَّ هَاهْ هَاهْ فَإِنَّمَا ذَلِكَ مِنَ الشَّيْطَانِ يَضْحَكُ مِنْهُ ".قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ ابْنِ عَجْلاَنَ. وَابْنُ أَبِي ذِئْبٍ أَحْفَظُ لِحَدِيثِ سَعِيدٍ الْمَقْبُرِيِّ وَأَثْبَتُ مِنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ. قَالَ سَمِعْتُ أَبَا بَكْرٍ الْعَطَّارَ الْبَصْرِيَّ يَذْكُرُ عَنْ عَلِيِّ بْنِ الْمَدِينِيِّ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ قَالَ مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ أَحَادِيثُ سَعِيدٍ الْمَقْبُرِيِّ رَوَى بَعْضَهَا سَعِيدٌ عَنْ أَبِي هُرَيْرَةَ وَرَوَى بَعْضَهَا سَعِيدٌ عَنْ رَجُلٍ عَنْ أَبِي هُرَيْرَةَ فَاخْتَلَطَتْ عَلَىَّ فَجَعَلْتُهَا عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা’আলা হাঁচি পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন। সুতরাং তোমাদের মাঝে কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলার সময় সকল শ্রোতার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা খুবই জরুরী হয়ে যায়। আর তোমাদের মাঝে কারও হাই উঠার সময় যথাসম্ভব সে যেন তা ফিরিয়ে রাখে এবং আহ্ আহ্ না বলে। কেননা এটা শয়তানের পক্ষ হতে এবং সে তাতে হাসতে থাকে।
আবূ ‘ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি সহীহ। ইবনু ‘আজলানের সূত্রে বর্ণিত হাদীসের চাইতে এ হাদীসটি অনেক বেশি সহীহ। সা’ঈদ আল-মাক্ববুরী হতে হাদীস বর্ণনার ক্ষেত্রে ইবনু আবূ যিব (রহঃ) ইবনু ‘আজলানের চাইতে অনেক হিফাযাতকারী ও নির্ভরযোগ্য। আমি তিরমিযী আবূ বাক্র আল-আত্তার আল-বাসরীকে ‘আলী ইবনুল মাদীনীর সূত্রে আলোচনা করতে শুনেছি, তিনি ইয়াহ্ইয়া ইবনু সা‘ঈদকে বলতে শুনেছেন, মুহাম্মাদ ইবনু ‘আজলান বলেন, সা‘ঈদ আল-মাক্ববুরী তার রিওয়ায়াতসমূহের কতগুলো আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে সরাসরি বর্ণনা করেছেন এবং কতগুলো জনৈক ব্যক্তির সূত্রে আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণনা করেছেন। তাই আমার নিকট এগুলো একটি অন্যটির সাথে মিলে যাবার কারণে আমি সবগুলো রিওয়ায়াত সা’ঈদ-আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে এই সূত্রে বর্ণনা করেছি।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৭৪৭-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হাঁচি ও হাইয়ের আদব। বলা হয়েছে, আল্লাহ হাঁচি পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন। কেউ হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বললে যারা তা শুনবে, তাদের ‘ইয়ারহামুকাল্লাহ’ বলতে বলা হয়েছে। অর্থাৎ হাঁচিদাতার আল্লাহর প্রশংসার জবাবে শ্রোতা তার জন্য রহমতের দোয়া করবে। অন্যদিকে কারও হাই উঠলে সে যতটা পারে তা ফিরিয়ে রাখবে এবং ‘হাহ হাহ’ ধরনের শব্দ করবে না। বর্ণনায় বলা হয়েছে, এ ধরনের হাই শয়তানের পক্ষ থেকে এবং সে এতে হাসে। তাই হাঁচির জবাব দেওয়া, হাই যথাসম্ভব দমন করা এবং হাইয়ের সময় শব্দ না করা—এই তিনটি ব্যবহারিক শিক্ষা এখানে স্পষ্ট। হাদিসটি দৈনন্দিন আচরণকে আল্লাহর স্মরণ ও সংযমের সঙ্গে যুক্ত করেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাঁচিদাতা আলহামদুলিল্লাহ বললে শ্রোতা ‘ইয়ারহামুকাল্লাহ’ বলবে।
- হাই উঠলে যতটা সম্ভব তা ফিরিয়ে রাখার চেষ্টা করতে হবে।
- হাই তোলার সময় ‘হাহ হাহ’ ধরনের শব্দ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
