২/৯৩. অধ্যায়ঃ
সঠিকভাবে সিজদা করা
জামে তিরমিযী : ২৭৬
জামে তিরমিযীহাদিস নম্বর ২৭৬
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " اعْتَدِلُوا فِي السُّجُودِ وَلاَ يَبْسُطَنَّ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ فِي الصَّلاَةِ بَسْطَ الْكَلْبِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
কাতাদা (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা সঠিকভাবে সিজদা কর। তোমাদের কেউ যেন নামাজের মধ্যে কুকুরের মতো যমিনে হাত বিছিয়ে না দেয়।
সহীহ্। ইবনু মাজাহ-(৮৯২), বুখারী ও মুসলিম।আবূ ‘ঈসা বলেনঃ এই হাদীসটি হাসান সহীহ।
