৪১/৭২. অধ্যায়ঃ
বাকপটুতা ও বাগ্মিতা
জামে তিরমিযী : ২৮৫৪
জামে তিরমিযীহাদিস নম্বর ২৮৫৪
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ عُمَرَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَنَامَ الرَّجُلُ عَلَى سَطْحٍ لَيْسَ بِمَحْجُورٍ عَلَيْهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَعَبْدُ الْجَبَّارِ بْنُ عُمَرَ الأَيْلِيُّ يُضَعَّفُ .
জাবির (রা:) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) দেয়ালবিহীন ছাদে ঘুমাতে নিষেধ করেছেন।
সহীহ : সহীহাহ্ (৮২৬)আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি গারীব । আমরা এ হাদীসটি শুধুমাত্র উপরোক্ত সূত্রেই মুহাম্মাদ ইবনুল মুনকাদির হতে জাবির (রা:)-এর রিওয়ায়াত হিসেবে জেনেছি । ‘আবদুল জাব্বার ইবনু ‘উমার আল-আইলীকে দুর্বল বর্ণনাকারী বলা হয়েছে ।
