৪১/৭৬. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৮৫৯ - সিরাতুল মুস্তাকিম ও আল্লাহর সীমার উপমা

বান্দার জন্য আল্লাহ তা‘আলার দেয়া উপমা

সিরাতুল মুস্তাকিম, আল্লাহর সীমা ও অন্তরের সতর্ক আহ্বান

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৮৫৯

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ الْكِلاَبِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ اللَّهَ ضَرَبَ مَثَلاً صِرَاطًا مُسْتَقِيمًا عَلَى كَنَفَىِ الصِّرَاطِ دَارَانِ لَهُمَا أَبْوَابٌ مُفَتَّحَةٌ عَلَى الأَبْوَابِ سُتُورٌ وَدَاعٍ يَدْعُو عَلَى رَأْسِ الصِّرَاطِ وَدَاعٍ يَدْعُو فَوْقَهُ: (وَاللَّهُ يَدْعُو إِلَى دَارِ السَّلاَمِ وَيَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ﴿ وَالأَبْوَابُ الَّتِي عَلَى كَنَفَىِ الصِّرَاطِ حُدُودُ اللَّهِ فَلاَ يَقَعُ أَحَدٌ فِي حُدُودِ اللَّهِ حَتَّى يُكْشَفَ السِّتْرُ وَالَّذِي يَدْعُو مِنْ فَوْقِهِ وَاعِظُ رَبِّهِ " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ يَقُولُ سَمِعْتُ زَكَرِيَّا بْنَ عَدِيٍّ يَقُولُ قَالَ أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ خُذُوا عَنْ بَقِيَّةَ مَا حَدَّثَكُمْ عَنِ الثِّقَاتِ وَلاَ تَأْخُذُوا عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ مَا حَدَّثَكُمْ عَنِ الثِّقَاتِ وَلاَ غَيْرِ الثِّقَاتِ .

আন-নাওয়াস ইবনু সাম'আন আল-কিলাবী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা'আলা এভাবে সোজা পথের একটি উদাহরণ দিয়েছেন-রাস্তার দু’ধারে দুটি প্রাচীর। প্রাচীর দুটিতে আছে অনেকগুলো খোলা দরজা। এগুলোতে পর্দা ঝুলানো রয়েছে। একজন আহ্বানকারী রাস্তার মাথায় দাঁড়িয়ে আহ্বান করছেন। অন্য এক আহ্বানকারী পথের উপর থেকে ডাকছেন।“আর আল্লাহ তা'আলা শান্তিময় আবাসের দিকে ডাকছেন। তিনি যাকে ইচ্ছা সোজা পথের হিদায়াত দান করেন”- (সূরা ইউনুস ২৫)।রাস্তার দু’পাশে দরজাগুলো হল আল্লাহ তা'আলার নির্ধারিত সীমাসমূহ। সুতরাং কোন ব্যক্তি আল্লাহ তা'আলার নির্ধারিত সীমালঙ্ঘন করলে তাতে (দরজার) পর্দা সরে যায়। আর উপর থেকে যে আহ্বায়ক আহ্বান করছেন তিনি হলেন আল্লাহ তা'আলার পক্ষ হতে উপদেশদাতা!

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। আমি আবদুল্লাহ ইবনু 'আবদুর রাহমানকে বলতে শুনেছি, আমি যাকারিয়া ইবনু আদীকে বলতে শুনেছি, আবু ইসহাক আল-ফাযারী বলেছেন, বর্ণনাকারী বাকিয়্যা বিশ্বস্ত বর্ণনাকারীগণের সূত্রে যেসব হাদীস বর্ণনা করেছেন তা তোমরা গ্রহণ করো এবং ইসমাঈল ইবনু আইয়্যাশ বিশ্বস্ত ও অবিশ্বস্ত যে কোন বর্ণনাকারীর সূত্রেই হাদীস বর্ণনা করুন তা গ্রহণ করো না।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৮৫৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সোজা পথকে একটি দৃশ্যমান উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। পথের দুই পাশে প্রাচীর রয়েছে এবং তাতে অনেক খোলা দরজা। প্রতিটি দরজায় পর্দা ঝুলছে। পথের শুরুতে একজন আহ্বানকারী মানুষকে সোজা পথে ডাকছেন। আর পথের ওপর থেকে আরেকজন সতর্ক করছেন। হাদিসে ব্যাখ্যা করা হয়েছে, পাশের দরজাগুলো আল্লাহর নির্ধারিত সীমা। কেউ সেই সীমায় প্রবেশ করতে গেলে পর্দা সরাতে হয়। ওপরের আহ্বানকারী হলেন আল্লাহর পক্ষ থেকে উপদেশদাতা। উপমাটি শেখায়, ভুল পথে যাওয়ার সুযোগ সামনে থাকলেও সোজা পথে থাকার আহ্বান অব্যাহত থাকে। সীমা লঙ্ঘনের আগে সতর্কবার্তা আসে। তাই মানুষের দায়িত্ব হলো সেই সতর্কতা শোনা, পর্দাঘেরা নিষিদ্ধ দরজার দিকে না যাওয়া এবং আল্লাহর দেখানো পথে স্থির থাকা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সিরাতুল মুস্তাকিমকে সুরক্ষিত একটি সোজা পথের সঙ্গে তুলনা করা হয়েছে।
  • পথের পাশের দরজাগুলো আল্লাহর নির্ধারিত সীমার প্রতীক।
  • সীমা লঙ্ঘনের আগে মানুষের কাছে সতর্ক আহ্বান আসে।
  • শান্তির আবাসের দিকে আল্লাহর আহ্বান মেনে সোজা পথে থাকা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন