২/১০৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৯০ - কুরআনের মতো তাশাহহুদ শেখানো

একই বিষয় সম্পর্কিত

তাশাহহুদ শেখা: কুরআন শেখার মতো যত্নের বিষয়

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৯০

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَطَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا الْقُرْآنَ فَكَانَ يَقُولُ " التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ سَلاَمٌ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ سَلاَمٌ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ " .قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى عَبْدُ الرَّحْمَنِ بْنُ حُمَيْدٍ الرُّؤَاسِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الزُّبَيْرِ نَحْوَ حَدِيثِ اللَّيْثِ بْنِ سَعْدٍ . وَرَوَى أَيْمَنُ بْنُ نَابِلٍ الْمَكِّيُّ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ وَهُوَ غَيْرُ مَحْفُوظٍ . وَذَهَبَ الشَّافِعِيُّ إِلَى حَدِيثِ ابْنِ عَبَّاسٍ فِي التَّشَهُّدِ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে যেভাবে কুরআন শিক্ষা দিতেন ঠিক অনুরূপভাবে ‘তাশাহ্‌হুদ’ শিক্ষা দিয়েছেন।তিনি বলতেনঃ “আত্তাহিয়্যাতুল মুবারাকাতুস সালাওয়াতুত তাইয়্যিবাতু লিল্লাহি التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ سَلاَمٌ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ سَلاَمٌ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ মুহাম্মাদুর রাসূলুল্লাহ”।

অর্থাৎ, “সমস্ত বারকাতময় সম্মান, ইবাদাত এবং পবিত্রতা আল্লাহ তা’আলার জন্য। হে নবী! আপনার প্রতি শান্তি এবং আল্লাহর রাহমাত ও প্রাচুর্য বর্ষিত হোক। আমাদের উপর এবং আল্লাহ তা’আলার উপর নেক বান্দাদের উপরও শান্তি আসুক। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তা’আলা ব্যতীত কোন মাবূদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ আল্লাহ তা’আলার রাসূল।” আবূ ‘ঈসা বলেনঃ ইবনু ‘আব্বাসের হাদীসটি হাসান সহীহ্ গরীব। আরো কয়েকটি সূত্রে এ হাদীসটি বর্ণিত হয়েছে। জাবির (রাঃ)-এর নিকট হতেও এ হাদীসটি বর্ণিত হয়েছে। কিন্তু এ বর্ণনাটি সংরক্ষিত নয়। ইমাম শাফিঈ এ হাদীসে উল্লেখিত তাশাহ্‌হুদ গ্রহণ করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁদের তাশাহহুদ শেখাতেন যেমন তিনি কুরআন শেখাতেন। এতে বোঝা যায়, নামাজের তাশাহহুদ শুধু মুখে পড়ার একটি বাক্য নয়; এটি শেখার, মনে রাখার এবং ঠিকভাবে বলার বিষয়। এখানে বর্ণিত তাশাহহুদে আল্লাহর জন্য সম্মান, বরকত, সালাত ও পবিত্রতার কথা আছে। আছে নবী (صلى الله عليه وسلم)-এর উপর সালাম, নিজেরা ও আল্লাহর নেক বান্দাদের উপর সালাম, এবং শেষে আল্লাহর একত্ব ও মুহাম্মাদ (صلى الله عليه وسلم)-এর রাসূল হওয়ার সাক্ষ্য। আত্তাহিয়্যাতু শেখা, তাশাহহুদ উচ্চারণ এবং নামাজের বৈঠকের দোয়া—এসব বিষয়ে এই হাদিস খুব পরিষ্কার দিকনির্দেশনা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাশাহহুদ শেখার ক্ষেত্রে নবী (صلى الله عليه وسلم) বিশেষ যত্ন নিতেন।
  • কুরআন শেখানোর মতো করে তাশাহহুদ শেখানো হয়েছে।
  • তাশাহহুদের মধ্যে সালাম, প্রশংসা ও শাহাদাত আছে।
  • নামাজের দোয়া মুখস্থ করার পাশাপাশি বুঝে পড়া দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন