২/১০৩. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৮৯ - আত্তাহিয়্যাতু ও তাশাহহুদের শিক্ষা
তাশাহহুদ পাঠ করা
আত্তাহিয়্যাতু: দুই রাকাতের বৈঠকে তাশাহহুদের শিক্ষা
জামে‘ আত-তিরমিযী : ২৮৯
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৮৯
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ الأَشْجَعِيُّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ عَلَّمَنَا رَسُولُ اللَّهِ ﷺ إِذَا قَعَدْنَا فِي الرَّكْعَتَيْنِ أَنْ نَقُولَ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَجَابِرٍ وَأَبِي مُوسَى وَعَائِشَةَ .قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ قَدْ رُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ . وَهُوَ أَصَحُّ حَدِيثٍ رُوِيَ عَنِ النَّبِيِّ ﷺ فِي التَّشَهُّدِ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ مَعْمَرٍ عَنْ خُصَيْفٍ قَالَ رَأَيْتُ النَّبِيَّ ﷺ فِي الْمَنَامِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ النَّاسَ قَدِ اخْتَلَفُوا فِي التَّشَهُّدِ فَقَالَ «عَلَيْكَ بِتَشَهُّدِ ابْنِ مَسْعُودٍ» .
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
দুই রাক’আত নামাজ আদায়ের পর বসে যা পাঠ করতে হবে, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে তা শিক্ষা দিয়েছেন।তা হলঃ “আত্ত্যাহিয়্যাতু লিল্লাহি التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ আবদুহু ওয়া রাসূলুহু”। অর্থাৎ-“সমস্ত সম্মান, ইবাদাত, আরাধনা এবং পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রাহমাত এবং প্রাচুর্যও। আমাদের উপর এবং আল্লাহর পুণ্যশালী বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল।”
এ অনুচ্ছেদে ইবনু ‘উমার, জাবির, আবূ মূসা ও ‘আয়িশাহ্ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ ইবনু মাসঊদের হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। তাশাহ্হুদ সম্পর্কিত এ হাদীসটি বেশি সহীহ্। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বেশিরভাগ সাহাবা এবং তাঁদের পরবর্তীগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারাক, আহমাদ ইসহাক এরকম অভিমত দিয়েছেন। আহমাদ ইবনু মুহাম্মাদ ইবনু মূসার সূত্রে তিনি আব্দুল্লাহ ইবনুল মুবারক হতে, তিনি মা’মার হতে, তিনি খুসাইফ হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন-“আমি স্বপ্নে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখতে পেয়ে বললাম, ‘হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লোকেরা তাশাহহুদের ব্যাপারে বিভক্ত হয়ে গেছে। তিনি বললেন, ‘তুমি ইবনু মাসঊদ বর্ণিত তাশাহ্হুদকে আঁকড়ে ধর’।”
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো তাশাহহুদ বা আত্তাহিয়্যাতু। আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) জানান, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁদের দুই রাকাতের পর বসে কী পড়তে হবে তা শিক্ষা দিয়েছেন। এতে আছে—সমস্ত সম্মান, ইবাদত ও পবিত্রতা আল্লাহর জন্য; নবী (صلى الله عليه وسلم)-এর উপর সালাম, রহমত ও বরকত; আমাদের ও আল্লাহর সৎ বান্দাদের উপর সালাম; এরপর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ (صلى الله عليه وسلم) তাঁর বান্দা ও রাসূল—এই সাক্ষ্য। এই দোয়া নামাজের বৈঠকে ঈমান, সালাম ও আল্লাহর প্রতি বিনয়কে একত্র করে। আত্তাহিয়্যাতু বাংলা উচ্চারণ, তাশাহহুদ অর্থ এবং নামাজের বৈঠকের দোয়া খুঁজলে এই হাদিস খুব গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুই রাকাতের বৈঠকে তাশাহহুদ পাঠের শিক্ষা এসেছে।
- আত্তাহিয়্যাতুতে আল্লাহর প্রশংসা ও পবিত্রতার ঘোষণা আছে।
- এতে নবী (صلى الله عليه وسلم), নিজেরা এবং সৎ বান্দাদের জন্য সালাম রয়েছে।
- তাশাহহুদের শেষে তাওহীদ ও রাসূলত্বের সাক্ষ্য দেওয়া হয়।
