৪২/১১. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৯০১ - সূরা ইখলাসের ভালোবাসা ও জান্নাতের সুসংবাদ

সূরা আল-ইখলাসের ফজিলত

সূরা ইখলাসের ফজিলত: যে ভালোবাসা জান্নাতে নিয়ে যায়

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৯০১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يَؤُمُّهُمْ فِي مَسْجِدِ قُبَاءَ فَكَانَ كُلَّمَا افْتَتَحَ سُورَةً يَقْرَأُ لَهُمْ فِي الصَّلاَةِ فَقَرَأَ بِهَا افْتَتَحَ بِـ ﴾قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ﴿ حَتَّى يَفْرُغَ مِنْهَا ثُمَّ يَقْرَأُ بِسُورَةٍ أُخْرَى مَعَهَا وَكَانَ يَصْنَعُ ذَلِكَ فِي كُلِّ رَكْعَةٍ فَكَلَّمَهُ أَصْحَابُهُ فَقَالُوا إِنَّكَ تَقْرَأُ بِهَذِهِ السُّورَةِ ثُمَّ لاَ تَرَى أَنَّهَا تُجْزِيكَ حَتَّى تَقْرَأَ بِسُورَةٍ أُخْرَى فَإِمَّا أَنْ تَقْرَأَ بِهَا وَإِمَّا أَنْ تَدَعَهَا وَتَقْرَأَ بِسُورَةٍ أُخْرَى .قَالَ مَا أَنَا بِتَارِكِهَا إِنْ أَحْبَبْتُمْ أَنْ أَؤُمَّكُمْ بِهَا فَعَلْتُ وَإِنْ كَرِهْتُمْ تَرَكْتُكُمْ . وَكَانُوا يَرَوْنَهُ أَفْضَلَهُمْ وَكَرِهُوا أَنْ يَؤُمَّهُمْ غَيْرُهُ فَلَمَّا أَتَاهُمُ النَّبِيُّ ﷺ أَخْبَرُوهُ الْخَبَرَ فَقَالَ «يَا فُلاَنُ مَا يَمْنَعُكَ مِمَّا يَأْمُرُ بِهِ أَصْحَابُكَ وَمَا يَحْمِلُكَ أَنْ تَقْرَأَ هَذِهِ السُّورَةَ فِي كُلِّ رَكْعَةٍ». فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُحِبُّهَا . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ حُبَّهَا أَدْخَلَكَ الْجَنَّةَ " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ ثَابِتٍ .

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

কুবা মসজিদে আনসার সম্প্রদায়ের এক লোক তাদের ইমামতি করতেন। তিনি নামাজে সূরা আল-ফাতিহার পর কোন সূরা পাঠ করার ইচ্ছা করলে প্রথমে সূরা ‘কুল হওয়াল্লাহু আহাদ’ পাঠ করতেন এবং এ সূরা শেষ করার পর এর সাথে অন্য সূরা পাঠ করতেন। তিনি প্রতি রাকাতেই এরূপ করতেন। তাঁর সাথীরা তাঁর সাথে এ ব্যাপারে আলোচনা করে বললেন, আপনি এ সূরাটি পাঠ করার পর মনে করেন যে, এটা বুঝি যথেষ্ট হয়নি, তাই এর সাথে অন্য আরেকটি সূরাও পাঠ করেন। আপনি হয় এ সূরাটিই পাঠ করবেন, না হয় এটা বাদ দিয়ে অন্য কোন সূরা পাঠ করবেন।তিনি বললেন, আমি এ সূরা বাদ দিতে পারব না। যদি তোমাদের পছন্দ হয় তবে আমি এ সূরাসহ ইমামতি করি, আর পছন্দ না হলে ইমামতি ছেড়ে দেই। কিন্তু তাদের দৃষ্টিতে তিনি ছিলেন তাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি। তাই তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে ইমাম বানাতে তাঁরা সম্মত হলেন না।পরে নবী (ﷺ) তাদের নিকট এলে তাঁরা বিষয়টি তাঁকে জানালেন। তিনি বললেনঃ হে অমুক! তোমার সাথীরা তোমাকে যে নির্দেশ দিচ্ছে তা পালন করতে তোমাকে কিসে বাধা দিচ্ছে? আর তোমাকে প্রতি রাকাতে এ সূরা পাঠ করতে কিসে উদ্বুদ্ধ করছে? তিনি বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আমি এটি খুব ভালোবাসি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এর প্রতি তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে।

আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ এবং উবাইদুল্লাহ ইবনু ‘উমার-সাবিত আল-বুনানী সূত্রে বর্ণিত হাদীস হিসেবে গারীব। মুবারক ইবনু ফাযালা-সাবিত আল-বুনানী হতে আনাস (রাঃ) এর বরাতে বর্ণনা করেছেন যে, “একজন লোক বলল, হে আল্লাহর রাসূল! আমি ‘কুল হুওয়াল্লাহু আহাদ’ সূরাটিকে ভালোবাসি। তিনি বললেনঃ তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে”। পূর্বের হাদীসের সহায়তায় সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৯০১-এর সারসংক্ষেপ

এই হাদিসে কুবা মসজিদের একজন ইমামের সূরা ইখলাসের প্রতি গভীর ভালোবাসার কথা এসেছে। তিনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর প্রথমে ‘কুল হুওয়াল্লাহু আহাদ’ পড়তেন। এরপর আরেকটি সূরা মিলিয়ে নিতেন। মুসল্লিরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলেও তিনি সূরা ইখলাস পড়া ছাড়তে রাজি হননি। তবে নিজের সিদ্ধান্ত অন্যদের ওপর চাপিয়ে না দিয়ে ইমামতি ছেড়ে দেওয়ার কথাও বলেছিলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর কাছে প্রতি রাকাতে সূরাটি পড়ার কারণ জানতে চান। তিনি সরলভাবে বলেন, তিনি এ সূরাকে খুব ভালোবাসেন। তখন নবী صلى الله عليه وسلم বলেন, এ সূরার প্রতি তাঁর ভালোবাসাই তাঁকে জান্নাতে নিয়ে যাবে। হাদিসটি সূরা ইখলাসের ফজিলত এবং আল্লাহর একত্বের বাণীর প্রতি আন্তরিক ভালোবাসার মর্যাদা তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূরা ইখলাসের প্রতি আন্তরিক ভালোবাসা জান্নাত লাভের কারণ হতে পারে।
  • ইবাদতের কোনো অভ্যাস নিয়ে মতভেদ হলে জ্ঞানী ব্যক্তির কাছে সমাধান চাওয়া উচিত।
  • নিজের পছন্দ অন্যের ওপর চাপিয়ে না দিয়ে মুসল্লিদের মতামতের মর্যাদা দেওয়া যায়।
  • কোনো আমল করার পেছনে আন্তরিক ও সৎ কারণ থাকা গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন