৪৪/৭. অধ্যায়ঃ
সূরা আল-আনআম
জামে তিরমিযী : ৩০৬৭
জামে তিরমিযীহাদিস নম্বর ৩০৬৭
حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ : لَمَّا نَزَلَتْ: ( الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ ) شَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَأَيُّنَا لاَ يَظْلِمُ نَفْسَهُ . قَالَ " لَيْسَ ذَلِكَ إِنَّمَا هُوَ الشِّرْكُ أَلَمْ تَسْمَعُوا مَا قَالَ لُقْمَانُ لاِبْنِهِ : ( يَا بُنَيَّ لاَ تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ ) " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন অবতীর্ণ হল : “যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি---’’ (সূরা আল-আন’আম ৮২), তখন মুসলিমদের নিকট তা খুবই কঠিন মনে হল। তাই তারা রাসূলুল্লাহ (ﷺ)-কে বলেন, হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে কে আছে যে নিজের উপর জুলুম করেনি? রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ বিষয়টি আসলে তা নয়। এখানে জুলুম অর্থ হল শিরক। তোমরা কি শোননি যা লুকমান তাঁর ছেলেকে বলেছিলেন : “হে পুত্র ! আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। নিশ্চয় শিরক অতি বড় জুলুম।” –(সূরা লুকমান ১৩)।
সহীহ : বুখারী (৪৬২৯) , মুসলিম।আবূ ‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান সহীহ ।
