৪৪/৭. অধ্যায়ঃ
সূরা আল-আনআম
জামে তিরমিযী : ৩০৭১
জামে তিরমিযীহাদিস নম্বর ৩০৭১
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّْ : (أَوْ يَأْتِيَ بَعْضُ آيَاتِ رَبِّكَ ) قَالَ طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَرَوَاهُ بَعْضُهُمْ وَلَمْ يَرْفَعْهُ .
আবূ সা’ঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আল্লাহর বাণী “অথবা তোমার প্রতিপালকের কোন নিদর্শন আসবে’’ (সূরা আন’আম ১৫৮) প্রসঙ্গে বলেন, তা হচ্ছে পশ্চিম দিগন্ত হতে সূর্যোদয়।
সহীহ : মুসলিম (১/৯৫), আবূ হুরায়রা্ হতে আরো পূর্ণাঙ্গ রুপে।আবূ ‘‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান গারীব । কেউ কেউ এটিকে বর্ণনা করেছেন তবে তা মারফু’ হিসাবে নয় ।
