৪৪/৭. অধ্যায়ঃ
সূরা আল-আনআম
জামে তিরমিযী : ৩০৭০
জামে তিরমিযীহাদিস নম্বর ৩০৭০
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الصَّبَّاحِ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ دَاوُدَ الأَوْدِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى الصَّحِيفَةِ الَّتِي عَلَيْهَا خَاتَمُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم فَلْيَقْرَأْ هَذِهِ الآيَاتِ : ( قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ ) الآيَةَ إِلَى قَوْلِهِ : ( لَعَلَّكُمْ تَتَّقُونَ ) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
যে সহীফার (ক্ষুদ্র পুস্তিকা) উপর রাসূলুল্লাহ (ﷺ)-এর মোহরাংকিত রয়েছে তার দেখা যাকে আনন্দ দেয় সে যেন এ আয়াতগুলো পাঠ করেঃ “বল! এসো, পড়ে শুনাই তোমাদের জন্য রব যা হারাম করেছেন তা। এভাবে আল্লাহ তা’আলা তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা সতর্ক হও” (সূরা আল-আন'আম ১৫১-১৫৩)।
সনদ দুর্বল।আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব।
