৪৪/৮. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৭৪ - আল্লাহর তাজাল্লি ও মূসা (আঃ)-এর ঘটনা

সূরা আল-আরাফ

আল্লাহর তাজাল্লিতে পাহাড় চূর্ণ: মূসা (আঃ)-এর অচেতন হওয়ার ঘটনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩০৭৪

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ ﷺ قَرَأَ هَذِهِ الآيَةَ : ( فَلََمَّا تَجَلَّى رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا ) قَالَ حَمَّادٌ هَكَذَا وَأَمْسَكَ سُلَيْمَانُ بِطَرَفِ إِبْهَامِهِ عَلَى أَنْمُلَةِ إِصْبَعِهِ الْيُمْنَى قَالَ فَسَاخَ الْجَبَلُ ( وخَرَّ مُوسَى صَعِقًا ﴿ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ حَمَّادِ بْنِ سَلَمَةَ .

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) এ আয়াত পাঠ করলেন (অনুবাদ) : “যখন তাঁর প্রতিপালক পাহাড়ের উপর জ্যোতি প্রকাশ করলেন তখন তা একে চূর্ণ-বিচূর্ণ করে দিল’’ —(সূরা আল-আ’রাফ ১৪৩)।হাম্মাদ (রহঃ) তাজাল্লীর ব্যাখ্যা করে বুঝিয়ে দেন এবং সুলাইমান বৃদ্ধাঙ্গুলির কিনারা দিয়ে ডান হাতের আঙ্গুলগুলোর মাথা স্পর্শ করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এই জ্যোতিতে পাহাড় ধ্বসে গেল এবং মূসা (আঃ) চেতনা হারিয়ে ফেললেন।

আবূ ‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান সহীহ গারীব। হাম্মাদ ইবনু সালামার রিওয়ায়াত ব্যতীত অন্য কোনোভাবে আমরা এটিকে জানতে পারিনি। ‘আবদুল ওয়াহ্‌হাব আল-ওয়াররাক আল-বাগদাদী- মু’আয ইবনু মু’আয হতে, তিনি হাম্মাদ ইবনু সালামাহ্‌ হতে, তিনি সাবিত হতে, তিনি আনাস (রাঃ) হতে, তিনি নবী (ﷺ) হতে এই সূত্রে একই রকম বর্ণনা করেছেন। আবূ ‘ঈসা বলেন, এই সনদে বর্ণিত হাদিসটি হাসান।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৭৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) সূরা আল-আরাফের ১৪৩ নম্বর আয়াত পাঠ করেন। আয়াতে বলা হয়েছে, আল্লাহ যখন পাহাড়ের ওপর তাজাল্লি করলেন, তখন পাহাড় চূর্ণ হয়ে গেল এবং মূসা (আঃ) অচেতন হয়ে পড়লেন। বর্ণনায় তাজাল্লির অতি সামান্য প্রকাশ বোঝাতে আঙুলের ডগায় ইশারা করার কথা এসেছে। হাদিসের কেন্দ্রীয় বিষয় হলো আল্লাহর মহিমা এবং সৃষ্টির সীমাবদ্ধতা। শক্ত পাহাড়ও সেই প্রকাশ সহ্য করতে পারেনি; ধসে গেছে। মূসা (আঃ)-ও চেতনা হারিয়েছেন। এই ঘটনা নিয়ে আল্লাহর সত্তা বা তাজাল্লির ধরন কল্পনা করার প্রয়োজন নেই, কারণ হাদিস তা ব্যাখ্যা করেনি। বরং আয়াত ও হাদিস যেভাবে ঘটনা জানিয়েছে, সেভাবেই মানা এবং আল্লাহর অসীম মহিমার সামনে নিজের দুর্বলতা বোঝাই নিরাপদ শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর তাজাল্লিতে পাহাড় চূর্ণ হয়ে যায়।
  • মূসা (আঃ) সেই ঘটনায় অচেতন হয়ে পড়েন।
  • হাদিসে তাজাল্লির ধরন নিয়ে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া হয়নি।
  • ঘটনাটি আল্লাহর মহিমা ও সৃষ্টির সীমাবদ্ধতা মনে করায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন