৪৪/৯. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৮৩ - শক্তি, প্রস্তুতি ও তীরন্দাজি

সুরা আনফাল

শক্তি প্রস্তুত রাখার হাদিস: তীরন্দাজির অনুশীলন

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩০৮৩

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ رَجُلٍ، لَمْ يُسَمِّهِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَرَأَ هَذِهِ الآيَةَ عَلَى الْمِنْبَرِ : ( وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ ) قَالَ «أَلاَ إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ ثَلاَثَ مَرَّاتٍ أَلاَ إِنَّ اللَّهَ سَيَفْتَحُ لَكُمُ الأَرْضَ وَسَتُكْفَوْنَ الْمُؤْنَةَ فَلاَ يَعْجِزَنَّ أَحَدُكُمْ أَنْ يَلْهُوَ بِأَسْهُمِهِ» .قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَوَاهُ أَبُو أُسَامَةَ وَغَيْرُ وَاحِدٍ وَحَدِيثُ وَكِيعٍ أَصَحُّ . وَصَالِحُ بْنُ كَيْسَانَ لَمْ يُدْرِكْ عُقْبَةَ بْنَ عَامِرٍ وَقَدْ أَدْرَكَ ابْنَ عُمَرَ .

‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) মিম্বারে দাঁড়িয়ে এ আয়াত পাঠ করেন (অনুবাদ) :“তোমরা যথাসাধ্য তাদের মুকাবিলার জন্য শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখবে...” –(সূরা আল-আনফাল ৬০)তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ জেনে রেখ, শক্তি হল তীর নিক্ষেপ। তিনি তিন তিনবার এ কথা বললেন। তিনি আরো বললেনঃ জেনে রেখ, আল্লাহ তা’আলা খুব শীঘ্রই দুনিয়াতে তোমাদেরকে বিজয় দান করবেন এবং তোমাদেরকে নিজেদের ব্যয়ভার সংকুলানের চিন্তা হতে মুক্ত করে দেয়া হবে। সুতরাং তীরন্দাজির অনুশীলন হতে তোমাদের কেউ যেন কাতর হয়ে না পড়ে।

আবূ ‘ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি উসামা ইবনু যাইদ আল-লাইসী হতে সালিহ ইবনু কাইসান সূত্রে কোন কোন বর্ণনাকারী বর্ণনা করেছেন। ‘উক্ববাহ্‌ ইবনু ‘আমির হতে আবূ উসামা এবং আরো অনেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। তবে ওয়াকী’র রিওয়ায়াতটি অনেক বেশি সহীহ। সালিহ ইবনু কাইসান (রহঃ) ‘উক্ববাহ ইবনু ‘আমির (রাঃ)- এর সাক্ষাত পাননি। তবে তিনি ইবনু ‘উমার (রাঃ) এর সাক্ষাত পেয়েছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৮৩-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় শক্তি প্রস্তুত রাখা এবং তীরন্দাজির অনুশীলন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মিম্বারে সূরা আল-আনফালের সেই আয়াত পড়েন, যেখানে সাধ্য অনুযায়ী শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখতে বলা হয়েছে। এরপর তিনি তিনবার বলেন, শক্তি হলো তীর নিক্ষেপ। বারবার বলার মাধ্যমে এই দক্ষতার গুরুত্ব স্পষ্ট করা হয়েছে। তিনি আরও জানান, আল্লাহ মুসলিমদের জন্য পৃথিবীতে বিজয়ের পথ খুলে দেবেন এবং ব্যয়ের চিন্তা থেকে মুক্ত করবেন। তবু স্বচ্ছলতা বা সাফল্য এসে গেলে অনুশীলন ছেড়ে দিতে নিষেধ করা হয়েছে। তাই হাদিসটি শুধু যুদ্ধের সময় প্রস্তুতির কথা বলে না; অর্জিত দক্ষতা ধরে রাখার কথাও বলে। মূল শিক্ষা হলো, আল্লাহর সাহায্যের আশা করার পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি, দক্ষতা এবং নিয়মিত অনুশীলন বজায় রাখা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাধ্য অনুযায়ী শক্তি ও প্রস্তুতি গড়ে তুলতে বলা হয়েছে।
  • নবী صلى الله عليه وسلم তিনবার তীর নিক্ষেপকে শক্তি হিসেবে উল্লেখ করেছেন।
  • সাফল্য বা স্বচ্ছলতার পরও প্রয়োজনীয় অনুশীলন ছেড়ে দেওয়া উচিত নয়।
  • আল্লাহর সাহায্যের আশা ও বাস্তব প্রস্তুতি—দুটিই হাদিসে পাশাপাশি এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন