৪৪/১০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৯১ - হজে চার মাসের ঘোষণা

সূরা আত-তাওবা

হজের সময় আলী ও আবু বকর রাঃ-এর গুরুত্বপূর্ণ ঘোষণা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩০৯১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بَعَثَ النَّبِيُّ ﷺ أَبَا بَكْرٍ وَأَمَرَهُ أَنْ يُنَادِيَ بِهَؤُلاَءِ الْكَلِمَاتِ ثُمَّ أَتْبَعَهُ عَلِيًّا فَبَيْنَا أَبُو بَكْرٍ فِي بَعْضِ الطَّرِيقِ إِذْ سَمِعَ رُغَاءَ نَاقَةِ رَسُولِ اللَّهِ ﷺ الْقَصْوَاءَ فَخَرَجَ أَبُو بَكْرٍ فَزِعًا فَظَنَّ أَنَّهُ رَسُولُ اللَّهِ ﷺ فَإِذَا هُوَ عَلِيٌّ فَدَفَعَ إِلَيْهِ كِتَابَ رَسُولِ اللَّهِ ﷺ وَأَمَرَ عَلِيًّا أَنْ يُنَادِيَ بِهَؤُلاَءِ الْكَلِمَاتِ فَانْطَلَقَا فَحَجَّا فَقَامَ عَلِيٌّ أَيَّامَ التَّشْرِيقِ فَنَادَى ذِمَّةُ اللَّهِ وَرَسُولِهِ بَرِيئَةٌ مِنْ كُلِّ مُشْرِكٍ فَسِيحُوا فِي الأَرْضِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَلاَ يَحُجَّنَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ وَلاَ يَطُوفَنَّ بِالْبَيْتِ عُرْيَانٌ وَلاَ يَدْخُلُ الْجَنَّةَ إِلاَّ مُؤْمِنٌ وَكَانَ عَلِيٌّ يُنَادِي فَإِذَا عَيِيَ قَامَ أَبُو بَكْرٍ فَنَادَى بِهَا .قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ عَبَّاسٍ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) আবূ বাকর (রাঃ)-কে (আমীরুল হজ্জ নিয়োগ করে) পাঠান এবং এই বাক্যগুলো ঘোষণার জন্যে তাঁকে নির্দেশ দেন। তারপর তিনি 'আলী (রাঃ)-কে পাঠান। আবূ বাকর (রাঃ) পথিমধ্যে রাসূলুল্লাহ (ﷺ) -এর উটনী কাস্‌ওয়ার শব্দ শুনতে পান। আবূ বাকর (রাঃ) সন্ত্রস্ত হয়ে বের হলেন। তিনি ভেবেছিলেন হয়ত রাসূলুল্লাহ (ﷺ) এসেছেন। কিন্তু তিনি ছিলেন 'আলী (রাঃ)। 'আলী (রাঃ) আবূ বাকর (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ) -এর লেখা ফরমানটি দিলেন এবং তাতে তাঁকে এসব বিষয় ঘোষণা দেয়ার জন্য নির্দেশ দেন। তাঁরা দু'জনেই গন্তব্যের দিকে এগিয়ে গেলেন এবং হজ্জ সম্পন্ন করলেন।'আলী (রাঃ) আইয়্যামে তাশরিক্বে (কুরবানীর দিন) দাঁড়িয়ে বললেনঃ প্রত্যেক মুশরিকের সাথে আল্লাহ ও তাঁর রাসূলের সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়া হল। অতএব তোমরা আর চার মাস দেশে চলাফেরা কর। এ বছরের পর আর কোন মুশরিক হজ্জ করতে পারবে না। নগ্ন অবস্থায় কেউ বাইতুল্লাহ তাওয়াফ করবে না। শুধু মু'মিন ব্যতীত আর কেউ জান্নাতে প্রবেশ করবে না। 'আলী (রাঃ) এভাবে ঘোষণা দিয়ে যাচ্ছিলেন। তিনি ক্লান্ত হয়ে পড়লে আবূ বাকর (রাঃ) দাঁড়িয়ে একই রকম ঘোষণা দিতে থাকেন।

আবূ '‘ঈসা বলেন, এ হাদীসটি ইবনু ‘আব্বাস (রাঃ)-এর রিওয়ায়াত হিসেবে এই সূত্রে হাসান গরীব।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হজের সময় সূরা বারাআতের গুরুত্বপূর্ণ ঘোষণা। নবী صلى الله عليه وسلم প্রথমে আবু বকর রাঃ-কে পাঠান, পরে আলী রাঃ-কে লিখিত ফরমানসহ তাঁর কাছে পাঠানো হয়। দুজন একসঙ্গে হজ সম্পন্ন করেন। আইয়ামে তাশরিকে আলী রাঃ ঘোষণা দেন যে প্রত্যেক মুশরিকের সঙ্গে আল্লাহ ও তাঁর রাসূলের সম্পর্কচ্ছেদ করা হয়েছে এবং চার মাস দেশে চলাফেরার সময় দেওয়া হয়েছে। তিনি আরও ঘোষণা করেন, পরের বছর থেকে কোনো মুশরিক হজ করতে পারবে না, কেউ নগ্ন হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করবে না এবং মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। আলী রাঃ ক্লান্ত হলে আবু বকর রাঃ একই ঘোষণা দিতে থাকেন। এতে বোঝা যায়, বার্তাটি স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দিতে দুজন সাহাবি মিলিতভাবে দায়িত্ব পালন করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘোষণা জনসমক্ষে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়েছিল।
  • চুক্তিহীন মুশরিকদের চার মাসের অবকাশের কথা ঘোষণা করা হয়।
  • নগ্ন অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ নিষিদ্ধ করা হয়।
  • আলী রাঃ ক্লান্ত হলে আবু বকর রাঃ একই ঘোষণা দিয়ে দায়িত্বে সহযোগিতা করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন