৪৪/১০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৯২ - হজের চারটি ঐতিহাসিক ঘোষণা

সূরা আত-তাওবা

হজে আলী রাঃ-এর চারটি ঘোষণা কী ছিল

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩০৯২

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ زَيْدِ بْنِ يُثَيْعٍ، قَالَ سَأَلْنَا عَلِيًّا بِأَىِّ شَيْءٍ بُعِثْتَ فِي الْحَجَّةِ قَالَ بُعِثْتُ بِأَرْبَعٍ أَنْ لاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ وَمَنْ كَانَ بَيْنَهُ وَبَيْنَ النَّبِيِّ ﷺ عَهْدٌ فَهُوَ إِلَى مُدَّتِهِ وَمَنْ لَمْ يَكُنْ لَهُ عَهْدٌ فَأَجَلُهُ أَرْبَعَةُ أَشْهُرٍ وَلاَ يَدْخُلُ الْجَنَّةَ إِلاَّ نَفْسٌ مُؤْمِنَةٌ وَلاَ يَجْتَمِعُ الْمُشْرِكُونَ وَالْمُسْلِمُونَ بَعْدَ عَامِهِمْ هَذَا .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَهُوَ حَدِيثُ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ عَنْ أَبِي إِسْحَاقَ وَرَوَاهُ الثَّوْرِيُّ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ بَعْضِ أَصْحَابِهِ عَنْ عَلِيٍّ . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ .

যাইদ ইবনু ইউসাই (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা 'আলী (রাঃ)-কে প্রশ্ন করলাম, আপনাকে হজ্জ উপলক্ষ্যে কোন জিনিস সহকারে পাঠানো হয়েছিল। তিনি বললেন, আমাকে (হজ্জে) চারটি বিষয় সহকারে পাঠানো হয়েছিল :(১) কোন উলঙ্গ ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না;(২) যাদের সাথে নবী (ﷺ) -এর চুক্তি আছে তা তার নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কার্যকর থাকবে আর যাদের সাথে তাঁর কোন চুক্তি নেই তারা চার মাসের অবকাশ পাবে (নিরাপত্তা সহকারে বিচরণ করার);(৩) মু'মিন ব্যতীত কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না;(৪) এ বছরের পর মুসলিমগণ ও মুশরিকরা (হজ্জে) একত্র হতে পারবে না (এরপর হতে মুশরিকদের জন্য হজ্জে যোগদান চিরতরে নিষিদ্ধ)।

আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এটি আবূ ইসহাক হতে সুফ্‌ইয়ান ইবনু 'উয়াইনাহ্‌র বর্ণিত হাদীস। সুফ্‌ইইয়ান সাওরীও এটি আবূ ইসহাক হতে, তিনি তার কোন সহযোগী হতে, তিনি 'আলী (রাঃ) হতে এই সূত্রে বর্ণনা করেছেন। আবূ হুরাইরাহ্ (রাঃ) হতেও এই অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। নাসর ইবনু 'আলী প্রমুখ- সুফ্‌ইয়ান ইবনু 'উয়াইনাহ্‌ হতে, তিনি আবূ ইসহাক হতে, তিনি যাইদ ইবনু ইউসাই হতে, তিনি 'আলী (রাঃ) সূত্রে পূর্বোক্ত হাদীসের মত বর্ণনা করেছেন। 'আলী ইবনু খাশরাম- সুফ্‌ইয়ান ইবনু 'উয়াইনাহ্‌ হতে, তিনি আবূ ইসহাক হতে, তিনি যাইদ ইবনু উসাই হতে, তিনি 'আলী (রাঃ) হতে এই সূত্রে একই রকম বর্ণনা করেছেন। আবূ ‘ঈসা বলেন, ইবনু 'উয়াইনাহ্‌ উভয় রিওয়ায়াত ইবনু উসাই ও ইবনু ইউসাই উভয়ের সূত্রে বর্ণনা করেছেন। সঠিক হল যাইদ ইবনু উসাই। শুবাহ্ (রহঃ) উক্ত হাদীস ব্যতীত অন্য হাদীস আবূ ইসহাকের সূত্রে বর্ণনা করেছেন এবং তাতে সন্দেহে পতিত হয়েছেন এবং যাইদ ইবনু উসাইল নাম বলেছেন; কিন্তু এ ক্ষেত্রে শু'বাহ্‌র অনুসরণ করা হয়নি।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৯২-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হজে আলী রাঃ-এর মাধ্যমে প্রচারিত চারটি ঘোষণা। প্রথমত, কোনো উলঙ্গ ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। দ্বিতীয়ত, যাদের সঙ্গে নবী صلى الله عليه وسلم-এর চুক্তি ছিল, তা নির্ধারিত মেয়াদ পর্যন্ত বহাল থাকবে; আর যাদের সঙ্গে চুক্তি ছিল না, তারা চার মাসের অবকাশ পাবে। তৃতীয়ত, মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। চতুর্থত, ওই বছরের পর মুসলিম ও মুশরিকরা একসঙ্গে হজে অংশ নেবে না। হাদিসটি খুব নির্দিষ্টভাবে চারটি বিষয় সাজিয়ে দিয়েছে। তাই এর মূল শিক্ষা হলো—চুক্তির মেয়াদ সম্মান করা, ধর্মীয় উপাসনায় শালীনতা বজায় রাখা, ঈমানের গুরুত্ব বোঝা এবং হজে অংশগ্রহণের নতুন বিধান মানুষের কাছে পরিষ্কারভাবে জানানো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বাইতুল্লাহ নগ্ন অবস্থায় তাওয়াফ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
  • বিদ্যমান চুক্তি তার নির্ধারিত মেয়াদ পর্যন্ত বহাল রাখার কথা বলা হয়।
  • চুক্তিহীনদের জন্য চার মাসের অবকাশ দেওয়া হয়।
  • ওই বছরের পর মুসলিম ও মুশরিকদের একসঙ্গে হজে অংশ নেওয়া বন্ধ করা হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন