৪৪/১০. অধ্যায়ঃ
সূরা আত-তাওবা
জামে তিরমিযী : ৩১০০
জামে তিরমিযীহাদিস নম্বর ৩১০০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ الْحَارِثِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي مَيْمُونٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِي أَهْلِ قُبَاء : (فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ ) " . قَالَ كَانُوا يَسْتَنْجُونَ بِالْمَاءِ فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ فِيهِمْ . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي أَيُّوبَ وَأَنَسِ بْنِ مَالِكٍ وَمُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ .
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ কুবাবাসীর সম্পর্কেই এ আয়াত অবতীর্ণ হয়েছে (অনুবাদ) : "তথায় এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে এবং আল্লাহ তা'আলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন”- (সূরা আত-তাওবা ১০৮)। আবু হুরাইরা (রাঃ) বলেন, এসব লোক পানি দিয়ে ইস্তিনজা করত। তাই তাদের ব্যাপারে উক্ত আয়াত অবতীর্ণ হয়।
সহীহ : ইবনু মা-জাহ (৩৫৭)।আবূ ‘ঈসা বলেন, এ সূত্রে হাদীসটি গরীব। আবূ আইয়ূব, আনাস ইবনু মালিক ও মুহাম্মাদ ইবনু 'আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।
