২/১২০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩১১ - ইমামের পেছনে সূরা ফাতিহা

ইমামের পিছনে কেরাত পাঠ করা

ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠের গুরুত্ব

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩১১

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مَكْحُولٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ ﷺ الصُّبْحَ فَثَقُلَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ فَلَمَّا انْصَرَفَ قَالَ " إِنِّي أَرَاكُمْ تَقْرَءُونَ وَرَاءَ إِمَامِكُمْ» . قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِي وَاللَّهِ . قَالَ «فَلاَ تَفْعَلُوا إِلاَّ بِأُمِّ الْقُرْآنِ فَإِنَّهُ لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا» .قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ وَأَنَسٍ وَأَبِي قَتَادَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُبَادَةَ حَدِيثٌ حَسَنٌ . وَرَوَى هَذَا الْحَدِيثَ الزُّهْرِيُّ عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ» . قَالَ وَهَذَا أَصَحُّ .وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ فِي الْقِرَاءَةِ خَلْفَ الإِمَامِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَالتَّابِعِينَ وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ يَرَوْنَ الْقِرَاءَةَ خَلْفَ الإِمَامِ .

'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) সকালে (ফযরের) নামাজ আদায় করলেন। কিন্তু কিরা’আত পাঠ তাঁর নিকট একটু শক্ত ঠেকল। তিনি নামাজ শেষে বললেন, আমার মনে হয় তোমরা তোমাদের ইমামের পিছনে কিরা’আত পাঠ কর। রাবী বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ! হ্যাঁ আমরা পাঠ করে থাকি। তিনি বললেনঃ সূরা ফাতিহা ছাড়া (ইমামের পিছনে) অন্য কোন কিরা’আত পাঠ করবে না। কেননা যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না।

এ অনুচ্ছেদে আবূ হুরায়রা, আনাস, আবূ কাতাদা ও আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান। “এ হাদীসটি ইমাম যুহরী (রহঃ) মাহমূদ ইবনু রাবী হতে, তিনি ‘উবাদাহ ইবনুস সামিত (রাঃ)-এর সূত্রে, তিনি নাবী (ﷺ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেনঃ যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করেনি তার নামাজ হয়নি।” সহীহ্‌। ইবনু মাজাহ-(৮৩৭), বুখারী ও মুসলিম।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩১১-এর সারসংক্ষেপ

এই হাদিসে উবাদাহ ইবনুস সামিত (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ফজরের নামাজ পড়ালেন। কিরাআত তাঁর কাছে কিছুটা ভারী মনে হলো। নামাজ শেষে তিনি বললেন, আমার মনে হয় তোমরা তোমাদের ইমামের পেছনে কিরাআত পড়ো। সাহাবীরা বললেন, হ্যাঁ, আমরা পড়ি। তখন তিনি বললেন, সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়ো না; কারণ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, তার নামাজ হয় না। এই হাদিসে দুটি বিষয় আছে—ইমামের পেছনে কিরাআত নিয়ে সতর্কতা এবং সূরা ফাতিহার গুরুত্ব। এখানে অন্য সূরা পড়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, কিন্তু সূরা ফাতিহাকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। তাই নামাজে সূরা ফাতিহা, ইমামের পেছনে কিরাআত ও জামাতের শৃঙ্খলা—সবই এই বর্ণনায় আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইমামের পেছনে কিরাআত করার ক্ষেত্রে শৃঙ্খলা রাখা দরকার।
  • এই বর্ণনায় সূরা ফাতিহার বিশেষ গুরুত্ব এসেছে।
  • ইমামের কিরাআতে বাধা তৈরি হতে পারে—এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
  • নামাজ শেষে নবী (صلى الله عليه وسلم) সাহাবীদের ভুল ধরিয়ে দিতেন এবং শেখাতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন