৪৪/১৩. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩১১৬ - ইউসুফের ধৈর্য ও লূতের আশ্রয়ের আকাঙ্ক্ষা
সূরা ইউসুফ
ইউসুফ (আঃ)-এর ধৈর্য ও লূত (আঃ)-এর আশ্রয়ের আকাঙ্ক্ষা
জামে‘ আত-তিরমিযী : ৩১১৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩১১৬
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ الْخُزَاعِيُّ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ الْكَرِيمَ بْنَ الْكَرِيمِ بْنِ الْكَرِيمِ بْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ وَلَوْ لَبِثْتُ فِي السِّجْنِ مَا لَبِثَ ثُمَّ جَاءَنِي الرَّسُولُ أَجَبْتُ . ثُمَّ قَرَأََ : ( فَلَمَّا جَاءَهُ الرَّسُولُ قَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ مَا بَالُ النِّسْوَةِ اللاَّتِي قَطَّعْنَ أَيْدِيَهُنَّ ) قَالَ : وَرَحْمَةُ اللَّهِ عَلَى لُوطٍ إِنْ كَانَ لَيَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ إِذْ قَالَ : ( لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً أَوْ آوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ ) فَمَا بَعَثَ اللَّهُ مِنْ بَعْدِهِ نَبِيًّا إِلاَّ فِي ذِرْوَةٍ مِنْ قَوْمِهِ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মর্যাদাবানের পুত্র মর্যাদাবানের পুত্র মর্যাদাবানের পুত্র মর্যাদাবান ইউসুফ ইবনু ইয়াকুব ইবনি ইসহাক্ব ইবনি ইবরাহীম ‘আলাইহিমুস সালাম। তিনি বলেনঃ ইউসুফ (‘আঃ) যত কাল কারাগারে ছিলেন আমি যদি তত কাল কারাগারে থাকতাম এবং অতঃপর রাজদূত আমার নিকট এসে আহ্বান জানাতো তাহলে আমি তার (তার আহ্বানে) সাড়া দিতাম। তারপর তিনি নিম্নোক্ত আয়াত পরেন(অনুবাদ) : “রাজদূত যখন তার নিকট উপস্থিত হল, তখন সে বলল, তুমি তোমার মনিবের নিকট ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস কর –যে নারীরা নিজেদের হাত কেটেছিল তাদের অবস্থা কি’’ (সূরা ইউসুফ ৫০)?রাসুলুল্লাহ (ﷺ) বলেনঃ লুত (‘আঃ) –এর উপর আল্লাহ্র রহমত বর্ষিত হোক। তিনি মজবুত দুর্গে আশ্রয় গ্রহণের আকাঙ্ক্ষা করতেন।“সে বলল, তোমাদের উপর যদি আমার জোর খাটত অথবা যদি আমি কোন সুদৃঢ় দুর্গে আশ্রয় নিতে পারতাম’’।-(সূরা হূদ ৮০)।তাঁর পরে আল্লাহ ঐ জাতির মর্যাদাবান গোষ্ঠীর মধ্য থেকেই নবীগণকে পাঠিয়েছেন।
আবু কুরাইব (রহঃ) ‘আবদাহ ও ‘আবদুর রহীম হতে, তিনি মুহাম্মাদ ইবনু ‘আমর (রাঃ) সূত্রে আল-ফাযল ইবনু মুসার হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে এই বর্ণনায় (যিরওয়াতুন –এর স্থলে) ‘সারওয়াতুন ‘শব্দ উল্লেখ আছে (অর্থ অভিন্ন)। মুহামাদ ইবনু ‘আমর (রাঃ) বলেন, “আস-সারওয়াতু” অর্থ প্রচুর, প্রাচুর্য, প্রতিপত্তি ও ক্ষমতা। এটি আল-ফাযল ইবনু মুসার রিওয়াত অপেক্ষা অধিকতর সহীহ। আবু ‘‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩১১৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) ইউসুফ (আঃ)-কে সম্মানিত পিতা, দাদা ও প্রপিতামহের সন্তান হিসেবে উল্লেখ করেন—ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইবরাহীম (আঃ)। এরপর তিনি ইউসুফ (আঃ)-এর কারাবাস ও ধৈর্যের কথা বলেন। দীর্ঘদিন কারাগারে থাকার পর রাজদূত মুক্তির আহ্বান নিয়ে এলেও ইউসুফ (আঃ) আগে সেই নারীদের ঘটনার সত্য পরিষ্কার করতে বলেন, যারা নিজেদের হাত কেটেছিল। নবী (صلى الله عليه وسلم) নিজের বিনয়ের ভাষায় বলেন, তিনি এতদিন কারাগারে থাকলে দূতের ডাকে সাড়া দিতেন। এরপর লূত (আঃ)-এর জন্য রহমতের দোয়া করেন এবং তাঁর শক্ত আশ্রয়ের আকাঙ্ক্ষার আয়াত পড়েন। হাদিসের শেষে বলা হয়, তাঁর পর আল্লাহ নবীদের তাঁদের জাতির মর্যাদাবান গোষ্ঠী থেকে পাঠিয়েছেন। এখানে ধৈর্য, সম্মান রক্ষা এবং কঠিন সময়ে শক্ত আশ্রয়ের প্রয়োজন ফুটে ওঠে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইউসুফ (আঃ) সম্মানিত নবী-পরিবারের সন্তান ছিলেন।
- মুক্তির আগে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্য পরিষ্কার করতে তিনি গুরুত্ব দেন।
- লূত (আঃ) কঠিন অবস্থায় সুদৃঢ় আশ্রয়ের আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন।
- নবী (صلى الله عليه وسلم) পূর্ববর্তী নবীদের ঘটনা বিনয় ও সম্মানের সঙ্গে উল্লেখ করেছেন।
