৪৪/২৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩১৭৪ - হারিসা (রাঃ) ও জান্নাতুল ফিরদাউস

সূরা আল-মুমিনুন

হারিসা (রাঃ)-এর জন্য জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩১৭৪

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رضى الله عنه أَنَّ الرُّبَيِّعَ بِنْتَ النَّضْرِ، أَتَتِ النَّبِيَّ ﷺ وَكَانَ ابْنُهَا حَارِثَةُ بْنُ سُرَاقَةَ أُصِيبَ يَوْمَ بَدْرٍ أَصَابَهُ سَهْمٌ غَرَبٌ فَأَتَتْ رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَتْ أَخْبِرْنِي عَنْ حَارِثَةَ لَئِنْ كَانَ أَصَابَ خَيْرًا احْتَسَبْتُ وَصَبَرْتُ وَإِنْ لَمْ يُصِبِ الْخَيْرَ اجْتَهَدْتُ فِي الدُّعَاءِ . فَقَالَ النَّبِيُّ ﷺ «يَا أُمَّ حَارِثَةَ إِنَّهَا جِنَانٌ فِي جَنَّةٍ وَإِنَّ ابْنَكِ أَصَابَ الْفِرْدَوْسَ الأَعْلَى وَالْفِرْدَوْسُ رَبْوَةُ الْجَنَّةِ وَأَوْسَطُهَا وَأَفْضَلُهَا». قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَنَسٍ .

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

নাযর এর মেয়ে রুবাই (রাঃ) নবী (ﷺ) এর সামনে উপস্থিত হলেন। উক্ত মহিলার পুত্র হারিসাহ ইবনু সুরাকাহ বদরের যুদ্ধে অদৃশ্য তীরের আঘাতে শহীদ হন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললেন, আমাকে হারিসাহ এর অবস্থা সম্পর্কে বলুন। সে যদি কল্যাণের অধিকারী হয়ে থাকে তবে আমি পুণ্যের আশাবাদী থাকব এবং ধৈর্য ধারণ করবো। আর সে যদি কল্যাণ লাভ না করে থাকে তবে আমি তাঁর জন্য দোয়া করতে আপ্রাণ চেষ্টা করবো। নবী (ﷺ) বললেনঃ হে হারিসাহর মা! জান্নাতের মধ্যে বিভিন্ন শ্রেণীর উদ্যান রয়েছে। তোমার ছেলে সু উচ্চ উদ্যান জান্নাতুল ফেরদাউস লাভ করেছে। ফিরদাউস হল জান্নাতের উচ্চ ভূমি, জান্নাতের কেন্দ্রভূমি এবং সর্বশ্রেষ্ঠ উদ্যান।

আবূ ঈসা বলেন, হাদিসটি হাসান সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩১৭৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন মায়ের দুঃখ, আশা এবং নবী (صلى الله عليه وسلم)-এর দেওয়া সুসংবাদ তুলে ধরা হয়েছে। হারিসা ইবনু সুরাকাহ (রাঃ) বদরের যুদ্ধে একটি অজানা দিক থেকে আসা তীরের আঘাতে নিহত হন। তাঁর মা রুবাই বিনতু নযর (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে ছেলের অবস্থা জানতে চান। তিনি বলেন, হারিসা কল্যাণ লাভ করে থাকলে তিনি সওয়াবের আশা করবেন এবং ধৈর্য ধরবেন। আর তা না হলে ছেলের জন্য মন দিয়ে দোয়া করবেন। নবী (صلى الله عليه وسلم) তাঁকে জানান, জান্নাতে একাধিক উদ্যান রয়েছে এবং তাঁর ছেলে সর্বোচ্চ ফিরদাউস লাভ করেছে। তিনি ফিরদাউসকে জান্নাতের উঁচু ভূমি, কেন্দ্রভাগ এবং শ্রেষ্ঠ উদ্যান হিসেবে বর্ণনা করেন। এই সংবাদ শোকাহত মায়ের জন্য সান্ত্বনা এবং ধৈর্যের শক্তি হয়ে আসে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সন্তান হারানোর কষ্টে ধৈর্য ও সওয়াবের আশা রাখা যায়।
  • জান্নাতের মধ্যে বিভিন্ন স্তর ও উদ্যান রয়েছে।
  • হারিসা (রাঃ) সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস লাভ করেছিলেন।
  • নিশ্চিত তথ্যের জন্য নবী (صلى الله عليه وسلم)-এর কাছে প্রশ্ন করার দৃষ্টান্ত এখানে পাওয়া যায়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন