৪৪/২৬. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩১৮২ - সবচেয়ে মারাত্মক তিন গুনাহ
সূরা আল-ফুরক্বান
সবচেয়ে মারাত্মক গুনাহ: শিরক, সন্তান হত্যা ও প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে যিনা
জামে‘ আত-তিরমিযী : ৩১৮২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩১৮২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الذَّنْبِ أَعْظَمُ قَالَ " أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ " . قَالَ قُلْتُ ثُمَّ مَاذَا قَالَ «أَنْ تَقْتُلَ وَلَدَكَ خَشْيَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ» . قَالَ قُلْتُ ثُمَّ مَاذَا قَالَ «أَنْ تَزْنِيَ بِحَلِيلَةِ جَارِكَ» .قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম, হে আল্লাহর রাসূল! সবচেয়ে মারাত্মক গুনাহ কি? তিনি বলেনঃ তুমি কাউকে আল্লাহ তা’লার শরীক বা সমকক্ষ বানালে, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, তারপর কোনটি? তিনি বলেনঃ তোমার সন্তানরা তোমার খাদ্যে ভাগ বসাবে এই ভয়ে তাদের কে হত্যা করা। আমি প্রশ্ন করলাম, তারপর কোনটি? তিনি বলেনঃ তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার জিনায় লিপ্ত হওয়া।
আবূ ঈসা বলেন, এই হাদিস টি হাসান গারীব। বুনদার আব্দুর রহমান ইবনু মাহদী হতে, তিনি সুফিয়ান হতে, তিনি আ’মাশ হতে, তিনি আবূ ওয়ায়িল হতে, তিনি আবু ইবনু শুরাহবীল হতে, তিনি আবদুল্লাহ (রাঃ) হতে, তিনি নবী (ﷺ) হতে এই সনদেও উপরের হাদিসের একই রকম বর্ণনা পেয়েছেন। আবূ ঈসা বলেন, এই সনদে বর্ণিত হাদিসটি হাসান সহীহ।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩১৮২-এর সারসংক্ষেপ
এই হাদিসে একজন সাহাবি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে সবচেয়ে মারাত্মক গুনাহ সম্পর্কে প্রশ্ন করেন। উত্তরে প্রথমে বলা হয়, আল্লাহর সঙ্গে কাউকে শরীক বা সমকক্ষ করা, অথচ আল্লাহই মানুষকে সৃষ্টি করেছেন। এরপর বলা হয়, সন্তান নিজের খাবারে ভাগ বসাবে—এই ভয় থেকে তাকে হত্যা করা। তৃতীয় গুনাহ হিসেবে এসেছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে যিনায় লিপ্ত হওয়া। হাদিসের ধারাবাহিক উত্তর তিনটি বড় অন্যায়কে পরিষ্কার করে। প্রথমটি স্রষ্টার অধিকারে আঘাত, দ্বিতীয়টি নিজের সন্তানের জীবন নষ্ট করা, আর তৃতীয়টি ব্যভিচারের সঙ্গে প্রতিবেশীর বিশ্বাসও ভাঙা। সবচেয়ে মারাত্মক গুনাহ কী—এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এখানে তাওহীদ, জীবনের নিরাপত্তা এবং প্রতিবেশীর সম্মান—তিনটি বিষয় সামনে আসে। হাদিসটি ভয়, লোভ বা গোপন সুযোগের কারণে এসব অপরাধকে হালকা মনে না করতে সতর্ক করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা এই হাদিসে প্রথম মারাত্মক গুনাহ হিসেবে এসেছে।
- রিজিকের ভয় দেখিয়ে সন্তানের জীবন নেওয়া বৈধ নয়।
- প্রতিবেশীর পরিবার ও সম্মানের প্রতি বিশ্বাসঘাতকতা গুরুতর অপরাধ।
- গুনাহের ভয়াবহতা বুঝে তাওহীদ, জীবন ও পবিত্র সম্পর্ক রক্ষা করা দরকার।
