৪৪/৩৪. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২০৮ - তাফসীরুল কুরআন
সূরা আল-আহযাব
জামে‘ আত-তিরমিযী : ৩২০৮
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩২০৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ لَوْ كَانَ النَّبِيُّ ﷺ كَاتِمًا شَيْئًا مِنَ الْوَحْىِ لَكَتَمَ هَذِهِ الآيَةَِ : ﴾ إذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ ﴿ الآيَةَ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যদি ওহীর কোন অংশ গোপনকারী হতেন, তাহলে অবশ্যই তিনি এ আয়াত গোপন করতেন (অনুবাদ)ঃ “যখন তুমি সে লোককে বলেছিলে যার প্রতি আল্লাহ তা‘আলা এবং তুমি দয়া করেছিলে......”- (সূরা আহ্যাব ৩৭) শেষ পর্যন্ত।
