২/১২৮. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২২ - মসজিদে নিষিদ্ধ কাজ ও জুমার আদব
মসজিদের মধ্যে ক্রয়-বিক্রয়, হারানো জিনিস খোঁজা এবং কবিতা আবৃত্তি করা মাকরুহ
মসজিদের আদব: কেনাবেচা, কবিতা ও জুমার আগে বসার নিয়ম
জামে‘ আত-তিরমিযী : ৩২২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩২২
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ نَهَى عَنْ تَنَاشُدِ الأَشْعَارِ فِي الْمَسْجِدِ وَعَنِ الْبَيْعِ وَالاِشْتِرَاءِ فِيهِ وَأَنْ يَتَحَلَّقَ النَّاسُ فِيهِ يَوْمَ الْجُمُعَةِ قَبْلَ الصَّلاَةِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ بُرَيْدَةَ وَجَابِرٍ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ حَدِيثٌ حَسَنٌ . وَعَمْرُو بْنُ شُعَيْبٍ هُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ . قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ رَأَيْتُ أَحْمَدَ وَإِسْحَاقَ وَذَكَرَ غَيْرَهُمَا يَحْتَجُّونَ بِحَدِيثِ عَمْرِو بْنِ شُعَيْبٍ . قَالَ مُحَمَّدٌ وَقَدْ سَمِعَ شُعَيْبُ بْنُ مُحَمَّدٍ مِنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى وَمَنْ تَكَلَّمَ فِي حَدِيثِ عَمْرِو بْنِ شُعَيْبٍ إِنَّمَا ضَعَّفَهُ لأَنَّهُ يُحَدِّثُ عَنْ صَحِيفَةِ جَدِّهِ كَأَنَّهُمْ رَأَوْا أَنَّهُ لَمْ يَسْمَعْ هَذِهِ الأَحَادِيثَ مِنْ جَدِّهِ . قَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ وَذُكِرَ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ قَالَ حَدِيثُ عَمْرِو بْنِ شُعَيْبٍ عِنْدَنَا وَاهِي .وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ الْبَيْعَ وَالشِّرَاءَ فِي الْمَسْجِدِ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَدْ رُوِيَ عَنْ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنَ التَّابِعِينَ رُخْصَةٌ فِي الْبَيْعِ وَالشِّرَاءِ فِي الْمَسْجِدِ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ ﷺ فِي غَيْرِ حَدِيثٍ رُخْصَةٌ فِي إِنْشَادِ الشِّعْرِ فِي الْمَسْجِدِ .
‘আমর ইবনু শুআইব (রহঃ) হতে পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে কবিতা আবৃত্তি করতে, কেনা-বেচা করতে এবং জুমু’আর দিন জুমু’আর নামাযের আগে বৃত্তাকারে গোল হয়ে বসতে নিষেধ করেছেন।
এ অনুচ্ছেদে বুরাইদা, জাবির ও আনাস (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ ‘আব্দুল্লাহ ইবনু ‘আমর ইবনুল আস-এর হাদীসটি হাসান। ‘আমর ইবনু শু’আইব হলেন ইবনু মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস মুহাম্মাদ ইবনু ইসমাঈল বুখারী (রহঃ) বলেন, আমি দেখেছি, ইমাম আহমাদ, ইসহাক ও অন্যান্যরা নিজেদের মতের সপক্ষে ‘আমর ইবনু শু’আইবের হাদীসকে দলীল হিসাবে গ্রহণ করেছেন। ইমাম বুখারী (রহঃ) আরও বলেন, মুহাম্মাদ ইবনু শুআইব (রহঃ) তাঁর দাদা ‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ)-এর হাদীস শুনেছেন। আবূ ‘ঈসা বলেনঃ কিছু লোক ‘আমর ইবনু শুআইবের হাদীসের সমালোচনা করেছেন এবং তাঁকে যঈফ বলেছেন। তাঁরা মনে করেন, ‘আমর তাঁর দাদার লিখিত সহীফা (সংকলিত হাদীসগ্রন্থ) হতে হাদীস বর্ণনা করেছেন। মনে হয় তাঁরা একথাই বলতে চান যে, ‘আমর ইবনু শুআইব তাঁর দাদার নিকট হতে এসব হাদীস শুনেননি। ইয়াহইয়া ইবনু সা’ঈদ বলেছেন, আমাদের মতে ‘আমর ইবনু শু’আইবের হাদীসটি দুর্বল। একদল বিশেষজ্ঞ ‘আলিম মসজিদে কেনা-বেচা করা মাকরূহ বলেছেন। আহমাদ ও ইসহাক একইরকম মত পোষণ করেছেন। তাবিঈদের একদল বিদ্বান এ ব্যাপারে অনুমতি দিয়েছেন। নবী (ﷺ)-এর কয়েকটি হাদীস হতে মসজিদে কবিতা আবৃত্তি করার অনুমতির কথা জানা যায়।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মসজিদের ভেতরে কয়েকটি কাজ থেকে নিষেধ করেছেন। এগুলো হলো মসজিদে কবিতা আবৃত্তি করা, কেনাবেচা করা এবং জুমার দিন নামাজের আগে বৃত্তাকারে গোল হয়ে বসা। হাদিসের মূল বিষয় মসজিদের আদব ও ইবাদতের পরিবেশ। মসজিদে মানুষ আল্লাহর ইবাদত, জিকির, কুরআন তিলাওয়াত ও নামাজের জন্য আসে। তাই এমন কাজ, যা মনোযোগ সরিয়ে দেয় বা বাজারের মতো পরিবেশ তৈরি করে, তা থেকে বিরত থাকার শিক্ষা এখানে আছে। তবে বর্ণনার শেষ অংশে এসেছে, কিছু আলেম মসজিদে কবিতা বা কেনাবেচা বিষয়ে ভিন্ন মতও উল্লেখ করেছেন। তবু এই হাদিসের সরাসরি বার্তা হলো—মসজিদের মর্যাদা রক্ষা করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মসজিদের পরিবেশ ইবাদতমুখী রাখা উচিত।
- মসজিদে কেনাবেচা থেকে বিরত থাকার শিক্ষা এই বর্ণনায় আছে।
- জুমার নামাজের আগে এমন বসা এড়ানো উচিত যা প্রস্তুতি ও কাতারের শৃঙ্খলা নষ্ট করতে পারে।
- মসজিদের আদব মানা মুসল্লিদের পারস্পরিক সুবিধার জন্যও জরুরি।
