৪৪/৩৫. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২২৩ - আল্লাহর নির্দেশে ফেরেশতাদের বিনম্রতা

সূরা সাবা

আল্লাহর নির্দেশে ফেরেশতাদের আনুগত্য ও বিনম্রতা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩২২৩

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «إِذَا قَضَى اللَّهُ فِي السَّمَاءِ أَمْرًا ضَرَبَتِ الْمَلاَئِكَةُ بِأَجْنِحَتِهَا خُضْعَانًا لِقَوْلِهِ كَأَنَّهَا سِلْسِلَةٌ عَلَى صَفْوَانٍ فَإِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا الْحَقَّ وَهُوَ الْعَلِيُّ الْكَبِيرُ قَالَ وَالشَّيَاطِينُ بَعْضُهُمْ فَوْقَ بَعْضٍ» . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা‘আলা যখন আসমানে কোন নির্দেশ ঘোষণা করেন, তখন ফেরেশতারা এই আদেশের উপর আনুগত্য প্রদর্শনার্থে ভয় ও বিনম্রতার সাথে নিজেদের পাখায় শব্দ করেন। মনে হয় যেন পাখাগুলো শিকলের মতো মসৃণ পাথরের উপর আঘাত করছে।তাঁদের মন হতে ভয়ের ভাব কেটে গেলে তাঁরা একে অপরকে প্রশ্ন করেনঃ “তোমাদের প্রতিপালক কি বললেন? তাঁরা বলেন, তিনি সঠিক বলেছেন। তিনি তো অতীব মহান ও শ্রেষ্ঠ” – (সূরা সাবা ২৩)।রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শয়তানেরা তখন একে অপরের কাছে সমবেত হয় (ঊর্ধ্ব জগতের কথা শুনার জন্য)।

আবূ ‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২২৩-এর সারসংক্ষেপ

মূল বিষয়: ফেরেশতাদের আনুগত্য। এই হাদিসে আসমানে আল্লাহর কোনো নির্দেশ ঘোষিত হওয়ার সময় ফেরেশতাদের অবস্থা বলা হয়েছে। তারা আল্লাহর কথার প্রতি পূর্ণ আনুগত্য ও বিনম্রতা দেখিয়ে পাখা নাড়েন। সেই শব্দকে মসৃণ পাথরের ওপর শিকল আঘাতের মতো বলা হয়েছে। তাদের অন্তরের ভয় কমে গেলে তারা একে অপরকে জিজ্ঞেস করেন, তাদের প্রতিপালক কী বলেছেন। উত্তরে তারা বলেন, তিনি সত্য বলেছেন এবং তিনি মহান ও শ্রেষ্ঠ। এতে আল্লাহর নির্দেশের মর্যাদা এবং ফেরেশতাদের গভীর ভয় ও বিনয় প্রকাশ পায়। হাদিসের শেষ অংশে বলা হয়েছে, শয়তানেরা ঊর্ধ্ব জগতের কথা শোনার জন্য একে অপরের ওপর জড়ো হয়। তাই বর্ণনাটির মূল কথা হলো—আল্লাহর বাণী সত্য, ফেরেশতারা তাঁর আদেশের সামনে বিনম্র, আর শয়তানেরা গোপন সংবাদ পাওয়ার চেষ্টা করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর নির্দেশের সামনে ফেরেশতারা বিনম্র ও অনুগত থাকেন।
  • ফেরেশতারা আল্লাহর কথা সত্য বলে স্বীকার করেন।
  • আল্লাহ মহান ও শ্রেষ্ঠ—হাদিসে এই ঘোষণা এসেছে।
  • শয়তানেরা ঊর্ধ্ব জগতের কথা শোনার চেষ্টা করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন