৪৪/৪১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৪৬ - জান্নাতের চিরস্থায়ী সুখ
সূরা আয-যুমার
জান্নাতের চিরস্থায়ী জীবন ও অফুরন্ত সুখ
জামে‘ আত-তিরমিযী : ৩২৪৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩২৪৬
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا الثَّوْرِيُّ، أَخْبَرَنِي أَبُو إِسْحَاقَ، أَنَّ الأَغَرَّ أَبَا مُسْلِمٍ، حَدَّثَهُ عَنْ أَبِي سَعِيدٍ، وَأَبِي، هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " يُنَادِي مُنَادٍ إِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلاَ تَمُوتُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلاَ تَسْقَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلاَ تَهْرَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلاَ تَبْأَسُوا أَبَدًا " . فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى : (تِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ ) .قَالَ أَبُو عِيسَى وَرَوَى ابْنُ الْمُبَارَكِ وَغَيْرُهُ هَذَا الْحَدِيثَ عَنِ الثَّوْرِيِّ وَلَمْ يَرْفَعُوهُ.
আবু সা’ঈদ ও আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ একজন ঘোষক (জান্নাতের মধ্যে) ঘোষণা দিবে, এখন হতে তোমরা জীবিত থাকবে, আর কখনো মরবে না। তোমরা সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। তোমরা যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। তোমরা অফুরন্ত ভোগবিলাসের ভিতর থাকবে, অভাব-অনটন কখনো তোমাদের স্পর্শ করবে না।এটাই আল্লাহ তা’আলার নিম্নোক্ত বাণীর তাৎপর্যঃ “তোমরা পার্থিব জীবনে যেসব কাজ করেছ তার বিনিময়ে এ জান্নাতের উত্তরাধিকারী হলে” –(সূরা যুখরুফ ৭২)।
আবু ‘ঈসা বলেন, ইবনুল মুবারাক প্রমুখ সুফিয়ান সাওরীর সূত্রে এ হাদীস বর্ণনা করেছেন, কিন্তু মারফু’রুপে নয়।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় জান্নাতের স্থায়ী সুখ। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জানান, জান্নাতে একজন ঘোষক ঘোষণা দেবেন—সেখানে মানুষ চিরজীবী থাকবে, আর মৃত্যু আসবে না। তারা সুস্থ থাকবে, অসুস্থ হবে না। তারা যুবক থাকবে, বার্ধক্য আসবে না। তারা সুখ ও প্রাচুর্যের মধ্যে থাকবে, অভাব-অনটন তাদের স্পর্শ করবে না। এরপর হাদিসে সূরা যুখরুফের ৭২ নম্বর আয়াতের অর্থ তুলে ধরা হয়েছে: দুনিয়ায় করা কাজের বিনিময়ে তারা জান্নাতের উত্তরাধিকারী হয়েছে। এই বর্ণনা জান্নাতের চারটি বড় নিয়ামত স্পষ্ট করে—স্থায়ী জীবন, স্থায়ী সুস্থতা, স্থায়ী যৌবন এবং দুঃখহীন সুখ। হাদিসটি মুমিনকে দুনিয়ার সাময়িক কষ্টের বাইরে আখিরাতের স্থায়ী পুরস্কারের দিকে তাকাতে শেখায় এবং ভালো কাজের গুরুত্ব মনে করিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জান্নাতে মৃত্যু থাকবে না।
- জান্নাতবাসী রোগ ও বার্ধক্য থেকে মুক্ত থাকবে।
- জান্নাতের সুখে অভাব-অনটন থাকবে না।
- দুনিয়ার নেক কাজ জান্নাতের পুরস্কারের সঙ্গে যুক্ত।
