৪৪/৪৩. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৪৮ - আল্লাহ সব কথা শোনেন ও জানেন

৪৩ সূরা হা-মীম আস-সিজদা

আল্লাহ গোপন ও প্রকাশ্য সব কথা শোনেন

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩২৪৮

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ اخْتَصَمَ عِنْدَ الْبَيْتِ ثَلاَثَةُ نَفَرٍ قُرَشِيَّانِ وَثَقَفِيٌّ أَوْ ثَقَفِيَّانِ وَقُرَشِيٌّ قَلِيلاً فِقْهُ قُلُوبِهِمْ كَثِيرًا شَحْمُ بُطُونِهِمْ فَقَالَ أَحَدُهُمْ أَتَرَوْنَ أَنَّ اللَّهَ يَسْمَعُ مَا نَقُولُ فَقَالَ الآخَرُ يَسْمَعُ إِذَا جَهَرْنَا وَلاَ يَسْمَعُ إِذَا أَخْفَيْنَا. وَقَالَ الآخَرُ إِنْ كَانَ يَسْمَعُ إِذَا جَهَرْنَا فَإِنَّهُ يَسْمَعُ إِذَا أَخْفَيْنَا. فَأَنْزَلَ اللَّهُ : ( ومَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلاَ أَبْصَارُكُمْ وَلاَ جُلُودُكُمْ ) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

তিন লোক কেবলা ঘরের নিকট বিবাদ করে। তাদের দু’জন ছিল কুরাইশ বংশীয় এবং একজন সাক্বীফ বংশীয় অথবা দু’জন সাক্বীফ বংশীয় এবং একজন কুরাইশ বংশীয়। তাদের অন্তরে বুদ্ধি ছিল খুব অল্পই কিন্তু তাদের পেট ছিল মেদবহুল। তাদের একজন বলল, তোমাদের কি মনে হয়, আমরা যা বলি তা আল্লাহ্‌ তা’আলা শুনেন? দ্বিতীয় লোক বলল, আমরা জোরে বললে শুনেন, আস্তে বললে শোনে না, তৃতীয়জন বলল, আমরা জোরে কিছু বললে যদি তিনি তা শুনেন তাহলে আস্তে বা গোপনে বললেও তা শুনেন।এ সম্পর্কে আল্লাহ্‌ তা’আলা অবতীর্ণ করেন (অনুবাদ) “তোমাদের কান, চোখ ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না এই বিশ্বাসে তোমরা কিছুই গোপন করতে না। উপরন্তু তোমরা মনে করতে যে, তোমরা যা করতে তার অনেক কিছুই আল্লাহ্‌ তা’আলা জানেন না” – (সূরা হা-মীম আস-সাজদাহঃ ২২)।

আবূ ‘ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৪৮-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় আল্লাহর সর্বশ্রবণ ও সর্বজ্ঞতা। কাবার কাছে তিন ব্যক্তি আলোচনা করছিল, আল্লাহ কি তাদের কথা শোনেন। একজন মনে করল, জোরে বললে আল্লাহ শোনেন কিন্তু আস্তে বললে শোনেন না। আরেকজন যুক্তি দিল, জোরে বলা কথা শুনলে গোপন কথাও তিনি শোনেন। এই ভুল ধারণার জবাবে এমন আয়াত নাজিল হয়, যেখানে বলা হয়েছে মানুষের কান, চোখ ও চামড়া তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং তারা মনে করত তাদের অনেক কাজ আল্লাহ জানেন না। হাদিসটি স্পষ্ট করে, গোপন বা প্রকাশ্য—কোনো কথাই আল্লাহর জ্ঞানের বাইরে নয়। তাই একা থাকা, নিচু স্বরে বলা বা মানুষের চোখ এড়ানো কোনো কাজকে আল্লাহর কাছ থেকে লুকায় না। নিজের কথা, দৃষ্টি ও কাজের ব্যাপারে সতর্ক থাকা এই বর্ণনার প্রধান শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ জোরে ও আস্তে বলা সব কথা শোনেন।
  • মানুষের কান, চোখ ও চামড়া কেয়ামতে সাক্ষ্য দেবে।
  • আল্লাহ কিছু জানেন না—এমন ধারণা মারাত্মক ভুল।
  • গোপন অবস্থাতেও কথা ও কাজে সতর্ক থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন