৪৪/৬২. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৩০৯ - কথা ও কাজের মিল
সূরা আস-সাফ
কথা ও কাজের মিল: যা বলি তা পালন করার শিক্ষা
জামে‘ আত-তিরমিযী : ৩৩০৯
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৩০৯
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ، قَالَ قَعَدْنَا نَفَرٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَذَاكَرْنَا فَقُلْنَا لَوْ نَعْلَمُ أَىَّ الأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ لَعَمِلْنَاهُ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى : ( سبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ * يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لاَ تَفْعَلُونَ ) قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ فَقَرَأَهَا عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَبُو سَلَمَةَ فَقَرَأَهَا عَلَيْنَا ابْنُ سَلاَمٍ . قَالَ يَحْيَى فَقَرَأَهَا عَلَيْنَا أَبُو سَلَمَةَ . قَالَ ابْنُ كَثِيرٍ فَقَرَأَهَا عَلَيْنَا الأَوْزَاعِيُّ . قَالَ عَبْدُ اللَّهِ فَقَرَأَهَا عَلَيْنَا ابْنُ كَثِيرٍ . قَالَ أَبُو عِيسَى وَقَدْ خُولِفَ مُحَمَّدُ بْنُ كَثِيرٍ فِي إِسْنَادِ هَذَا الْحَدِيثِ عَنِ الأَوْزَاعِيِّ . وَرَوَى ابْنُ الْمُبَارَكِ عَنِ الأَوْزَاعِيِّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ هِلاَلِ بْنِ أَبِي مَيْمُونَةَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ أَوْ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ . وَرَوَى الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ هَذَا الْحَدِيثَ عَنِ الأَوْزَاعِيِّ نَحْوَ رِوَايَةِ مُحَمَّدِ بْنِ كَثِيرٍ .
আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কতক সংখ্যক সাহাবী একসাথে বসে নিজেদের মাঝে আলোচনা করতে গিয়ে বললাম যে, আল্লাহ তা'আলার নিকট কোন কাজ সবচেয়ে প্রিয় তা জানতে পারলে সেই কাজটি করতে আমরা ব্রতী হতাম।সে সময় আল্লাহ তা'আলা এ আয়াতটি অবতীর্ণ করেন (অনুবাদ) ঃ “আকাশ ও যমীনে বিদ্যমান সমস্ত কিছুই আল্লাহ তা'আলার পবিত্রতা ও মহিমা বর্ণনা করে, তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে ঈমানদারগণ! তোমরা এরূপ কথা কেন বল যা কার্যকর করো না"- (সূরা সাফ্ ১-২)?'আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এ আয়াতটি পাঠ করে আমাদেরকে শুনান।
আবূ সালামাহ্ (রহঃ) বলেনঃ এ আয়াত 'আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ) আমাদেরকে পাঠ করে শুনান। ইয়াহ্ইয়া (রহঃ) বলেন, এ আয়াত আবূ সালামাহ্ (রহঃ) আমাদেরকে পাঠ করে শুনান। ইবনু কাসীর (রহঃ) বলেন, এ আয়াত আমাদেরকে আওযা'ঈ (রহঃ) পাঠ করে শুনান। 'আবদুল্লাহ (রহঃ) বলেন, ইবনু কাসীর (রহঃ) আমাদেরকে এ আয়াতটি পাঠ করে শুনান। আবূ 'ঈসা (রহঃ) বলেন, এ হাদীস মুহাম্মাদ ইবনু কাসীর কর্তৃক আওযা'ঈর সূত্রে রিওয়ায়াতের প্রসঙ্গে মতের অমিল আছে। 'আবদুল্লাহ ইবনুল মুবারক (রহঃ) আওযা'ঈ হতে, তিনি ইয়াহ্ইয়া ইবনু আবী কাসীর হতে, তিনি হিলাল ইবনু আবী মাইমূনাহ্ হতে, তিনি 'আতা ইবনু ইয়াসার হতে, তিনি 'আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ) কিংবা আবূ সালামাহ্ হতে, তিনি 'আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ) হতে এই সূত্রে এ হাদীস রিওয়ায়াত করেছেন। আর ওয়ালীদ ইবনু মুসলিম এ হাদীসটি আওযাঈর সূত্রে মুহাম্মাদ ইবনু কাসীর বর্ণিত হাদীসের একই রকম রিওয়ায়াত করেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৩০৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে কয়েকজন সাহাবির আন্তরিক ইচ্ছার কথা এসেছে। তাঁরা একসঙ্গে বসে আলোচনা করেছিলেন, আল্লাহর কাছে কোন কাজ সবচেয়ে প্রিয় তা যদি জানতে পারেন, তাহলে সেই কাজটি করবেন। এরপর সূরা সাফের শুরু অংশ নাজিল হয়। সেখানে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণার পর মুমিনদের প্রশ্ন করা হয়, তোমরা এমন কথা কেন বল যা নিজেরা করো না। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আয়াতগুলো তাঁদের পড়ে শোনান। হাদিসের মূল শিক্ষা হলো, ভালো কাজ করার কথা বলা সহজ, কিন্তু সেই কথাকে কাজে পরিণত করাও দরকার। এখানে সাহাবিদের ভালো কাজ জানার আগ্রহ নিন্দা করা হয়নি; বরং মুখের প্রতিশ্রুতি যেন বাস্তব আমলের সঙ্গে মেলে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। তাই কথা ও কাজের মিল রাখা, সামর্থ্য বুঝে অঙ্গীকার করা এবং বলা ভালো কাজ বাস্তবে করার চেষ্টা করা এই বর্ণনার কেন্দ্রীয় বার্তা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভালো কাজের কথা বললে তা বাস্তবে করার আন্তরিক চেষ্টা থাকা দরকার।
- আল্লাহর প্রিয় আমল জানতে চাওয়া ভালো, তবে প্রতিশ্রুতিতে দায়িত্বশীল হতে হবে।
- কথা ও কাজের অমিল থেকে মুমিনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
- কুরআনের নির্দেশ শুনে নিজের আচরণ যাচাই করা উচিত।
