৪৪/৬৩. অধ্যায়ঃ
সূরা আল-জুমুআহ
জামে তিরমিযী : ৩৩১১
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৩১১
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ بَيْنَمَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ قَائِمًا إِذْ قَدِمَتْ عِيرٌ الْمَدِينَةَ فَابْتَدَرَهَا أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى لَمْ يَبْقَ مِنْهُمْ إِلاَّ اثْنَا عَشَرَ رَجُلاً فِيهِمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَنَزَلَتِ الآيَةُ : ( وإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا ) . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
একদা জুমু'আর সময় নবী (ﷺ) দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। সে সময় মদীনার একটি (ব্যবসায়ী) কাফেলা এসে হাজির হয়। রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীদের মাঝ থেকে আবু বকর ও উমর (রাঃ)-সহ বারোজন ব্যতীত প্রত্যেকেই সেদিকে তাড়াতাড়ি চলে যায়। এই পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়ঃ "যখন তারা দেখল ব্যবসায় বা কৌতুক, সে সময় আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে গেল"—(সূরা জুমু'আহ ১১)।
সহীহঃ বুখারী ও মুসলিম।আবূ 'ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ। আহ্মাদ ইবনু মানী' হুশাইম হতে, তিনি হুসাইন হতে, তিনি সালিম ইবনু আবিল জা'দ হতে, তিনি জাবির (রাঃ) হতে, তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে এই সূত্রে উপর্যুক্ত হাদীসের একই রকম বর্ণনা করেছেন। আবূ 'ঈসা বলেন, এ বর্ণনাটিও হাসান সহীহ।
