৪৪/৮৮. অধ্যায়ঃ
সূরা ইযা যুলযিলাত (আয-যিল্যাল)
জামে তিরমিযী : ৩৩৫৩
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৩৫৩
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَرَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هَذِهِ الآيَةَ : ( يوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا ) قَالَ " أَتَدْرُونَ مَا أَخْبَارُهَا " . قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ . قَالَ " فَإِنَّ أَخْبَارَهَا أَنْ تَشْهَدَ عَلَى كُلِّ عَبْدٍ أَوْ أَمَةٍ بِمَا عَمِلَ عَلَى ظَهْرِهَا تَقُولُ عَمِلَ يَوْمَ كَذَا كَذَا وَكَذَا فَهَذِهِ أَخْبَارُهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এ আয়াত পাঠ করলেনঃ “সেই দিন পৃথিবী তার যাবতীয় সংবাদ ব্যক্ত করবে” (সূরা আল-যিলযাল-৪)। তিনি বললেনঃ তোমরা কি জান পৃথিবীর সংবাদ কী? তাঁরা বললেনঃ আল্লাহ ও তাঁর রাসূলই বেশি জানেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তার সংবাদ হল-তার বুকে প্রত্যেক নর-নারী যা কিছু করেছে সে তার সাক্ষ্য দেবে। সে (পৃথিবী) বলবে, সে তো অমুক অমুক দিন এই এই কাজ করেছে। এটাই হল জমিনের সংবাদ।
সনদ দুর্বল, ২৫৪৬ নং হাদীসে পূর্বে বর্ণিত হয়েছেআবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান, সহীহ।
