৫২/২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৬৩৭ - অপবাদে ভালো সাক্ষ্য ও সতর্কতা

যখন কেউ কারো চরিত্রের ব্যাপারে প্রত্যয়ন করে যে, তাকে তো ভালো বলেই জানি কিংবা বলে যে, এর সম্পর্কে তো ভালো বৈ কিছু জানি না।

অপবাদ ও ভালো সাক্ষ্য: আয়িশা (রাঃ)-এর ঘটনার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৬৩৭

حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا يُونُسُ،. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، وَابْنُ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةُ بْنُ وَقَّاصٍ، وَعُبَيْدُ اللَّهِ، عَنْ حَدِيثِ، عَائِشَةَ ـ رضى الله عنها ـ وَبَعْضُ حَدِيثِهِمْ يُصَدِّقُ بَعْضًا، حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ، فَدَعَا رَسُولُ اللَّهِ ﷺ عَلِيًّا وَأُسَامَةَ حِينَ اسْتَلْبَثَ الْوَحْىُ يَسْتَأْمِرُهُمَا فِي فِرَاقِ أَهْلِهِ، فَأَمَّا أُسَامَةُ فَقَالَ أَهْلُكَ وَلاَ نَعْلَمُ إِلاَّ خَيْرًا. وَقَالَتْ بَرِيرَةُ إِنْ رَأَيْتُ عَلَيْهَا أَمْرًا أَغْمِصُهُ أَكْثَرَ مِنْ أَنَّهَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ تَنَامُ عَنْ عَجِينِ أَهْلِهَا، فَتَأْتِي الدَّاجِنُ فَتَأْكُلُهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَنْ يَعْذِرُنَا مِنْ رَجُلٍ بَلَغَنِي أَذَاهُ فِي أَهْلِ بَيْتِي فَوَاللَّهِ مَا عَلِمْتُ مِنْ أَهْلِي إِلاَّ خَيْرًا، وَلَقَدْ ذَكَرُوا رَجُلاً مَا عَلِمْتُ عَلَيْهِ إِلاَّ خَيْرًا ".

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমার নিকট ‘আয়িশা (রাঃ)-এর ঘটনা সম্পর্কে ‘উরওয়াহ, ইবনু মুসায়্যাব, ‘আলক্বামাহ ইবনু ওয়াক্কাস এবং ‘উবায়দুল্লাহ (রহঃ) বর্ণনা করেছেন, তাঁদের বর্ণিত হাদীসের এক অংশ অন্য অংশের সত্যতা প্রমাণ করে, যা অপবাদকারীরা ‘আয়িশা (রাঃ) সম্পর্কে রটনা করেছিল। এদিকে ওহী অবতরণ বিলম্বিত হল। তখন আল্লাহর রাসূল (ﷺ) ‘আলী ও উসামাহ (রাঃ) -কে স্বীয় স্ত্রীকে পৃথক রাখার ব্যাপারে পরামর্শের জন্য ডেকে পাঠালেন।উসামাহ (রাঃ) তখন বললেন, আপনার স্ত্রী সম্পর্কে ভাল ব্যতীত কিছুই আমরা জানি না। আর বারীরা (রাঃ) বললেন, তাঁর সম্পর্কে একটি মাত্র কথাই আমি জানি, তা এই যে, অল্প বয়স্কা হবার কারণে পরিবারের লোকদের জন্য আটা খামির করার সময় তিনি ঘুমিয়ে পড়েন সেই ফাঁকে বকরী এসে তা খেয়ে ফেলে। আল্লাহর রাসূল (ﷺ) তখন বললেন, সেই ব্যক্তির বিরুদ্ধে কে আমাকে সাহায্য করবে, যার জ্বালাতন আমার পরিবার-পরিজন পর্যন্ত পৌঁছেছে? আল্লাহর কসম! আমার স্ত্রী সম্পর্কে আমি ভাল ব্যতীত কিছু জানি না। আর এমন এক ব্যক্তির কথা তাঁরা বলে, যার সম্পর্কে আমি ভাল ব্যতীত কিছু জানি না।

সহীহ বুখারী হাদিস ২৬৩৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ)-এর বিরুদ্ধে অপবাদ রটনার সময়কার একটি অংশ এসেছে। ওহি অবতরণ বিলম্বিত হলে নবী (صلى الله عليه وسلم) আলি ও উসামা (রাঃ)-এর সঙ্গে পরামর্শ করেন। উসামা (রাঃ) বলেন, আপনার স্ত্রী সম্পর্কে ভালো ছাড়া কিছু জানি না। বারীরা (রাঃ) বলেন, অল্প বয়সের কারণে তিনি কখনো আটা রেখে ঘুমিয়ে পড়েন, ফলে বকরী এসে তা খেয়ে ফেলে—এর বেশি দোষ তিনি জানেন না। নবী (صلى الله عليه وسلم) বলেন, তিনি তাঁর স্ত্রী সম্পর্কে ভালো ছাড়া কিছু জানেন না, এবং যে ব্যক্তির কথা বলা হচ্ছে তার সম্পর্কেও ভালো ছাড়া কিছু জানেন না। এখানে অপবাদ, সাক্ষ্য, ভালো ধারণা ও পরিবারের সম্মান রক্ষার শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অপবাদে তাড়াহুড়া করে খারাপ ধারণা করা উচিত নয়।
  • যা জানা নেই তা বলা থেকে বিরত থাকা দরকার।
  • ভালো জানা থাকলে সত্য সাক্ষ্য দেওয়া গুরুত্বপূর্ণ।
  • পরিবারের সম্মান রক্ষায় সতর্ক ও ন্যায়ভিত্তিক আচরণ দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন