৫২/৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৬৩৮ - আড়াল থেকে সত্য যাচাই
অপ্রকাশিত ব্যক্তির সাক্ষ্যদান। ‘আমর ইবনু হুরায়স (রহঃ) এ ধরনের সাক্ষ্য বৈধ বলে মত প্রকাশ করেছেন
وَقَالَ وَكَذَلِكَ يُفْعَلُ بِالْكَاذِبِ الْفَاجِرِ وَقَالَ الشَّعْبِيُّ وَابْنُ سِيرِينَ وَعَطَاءٌ وَقَتَادَةُ السَّمْعُ شَهَادَةٌ وَكَانَ الْحَسَنُ يَقُولُ لَمْ يَشْهَدُونِي عَلَى شَيْءٍ وَإِنِّي سَمِعْتُ كَذَا وَكَذَاতিনি বলেন, পাপাচারী মিথ্যুক লোকের বিরুদ্ধে এরূপ সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। ইমাম শা‘বী, ইবন সীরীন, ‘আতা ও কাতাদা (রহঃ) বলেন, শুনতে পেলেই সাক্ষী হওয়া যায়। হাসান বসরী (রহঃ) বলেন, (এরূপ ক্ষেত্রে সে বলবে) আমাকে এরা সাক্ষী মানেনি, তবে আমি এ রকম এ রকম শুনেছি।"
আড়াল থেকে সত্য যাচাই: ইবনু সাইয়াদের ঘটনার শিক্ষা
সহীহ বুখারী : ২৬৩৮
সহীহ বুখারীহাদিস নম্বর ২৬৩৮
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَالِمٌ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ انْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأُبَىُّ بْنُ كَعْبٍ الأَنْصَارِيُّ يَؤُمَّانِ النَّخْلَ الَّتِي فِيهَا ابْنُ صَيَّادٍ حَتَّى إِذَا دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَفِقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، وَهْوَ يَخْتِلُ أَنْ يَسْمَعَ مِنِ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ، وَابْنُ صَيَّادٍ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْرَمَةٌ ـ أَوْ زَمْزَمَةٌ ـ فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، فَقَالَتْ لاِبْنِ صَيَّادِ أَىْ صَافِ، هَذَا مُحَمَّدٌ. فَتَنَاهَى ابْنُ صَيَّادٍ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ تَرَكَتْهُ بَيَّنَ ".
‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) ও উবাই ইবনু কা‘ব আনসারী (রাঃ) সেই খেজুর বাগানের উদ্দেশে রওয়ানা হলেন, যেখানে ইবনু সাইয়াদ থাকত। আল্লাহর রাসূল (ﷺ) যখন প্রবেশ করলেন, তখন তিনি সতর্কতার সঙ্গে খেজুর শাখার আড়ালে চললেন। তিনি চাচ্ছিলেন, ইবনু সাইয়াদ তাঁকে দেখে ফেলার আগেই তিনি তার কোন কথা শুনে নিবেন। ইবনু সাইয়াদ তখন চাদর মুড়ি দিয়ে বিছানায় শুয়ে ছিল। আর গুন গুন বা (রাবী বলেছেন) গুমগুমভাবে কিছু বলছিল।এ সময় ইবনু সাইয়াদের মা নবী (ﷺ) -কে খেজুর শাখার আড়ালে সতর্কতার সঙ্গে আসতে দেখে ইবনু সাইয়াদকে বলল, হে সাফ! এই যে মুহাম্মাদ! তখন ইবনু সাইয়াদ চুপ হয়ে গেল। আল্লাহর রাসূল (ﷺ) বললেন, সে (তার মা) যদি তাকে নিজের অবস্থায় ছেড়ে দিত, তাহলে প্রকাশ পেয়ে যেত।
সহীহ বুখারী হাদিস ২৬৩৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) ও উবাই ইবনু কা’ব (রাঃ) সেই খেজুর বাগানে যান যেখানে ইবনু সাইয়াদ ছিল। নবী (صلى الله عليه وسلم) খেজুর গাছের আড়ালে সতর্কভাবে চলেন, যাতে ইবনু সাইয়াদ তাঁকে দেখার আগে তার কিছু কথা শুনতে পারেন। ইবনু সাইয়াদ তখন বিছানায় চাদর মুড়ি দিয়ে গুনগুন করছিল। কিন্তু তার মা নবী (صلى الله عليه وسلم)-কে দেখে তাকে সতর্ক করে দেয়, ফলে সে চুপ হয়ে যায়। নবী (صلى الله عليه وسلم) বলেন, যদি তার মা তাকে ছেড়ে দিত, তাহলে বিষয়টি প্রকাশ পেয়ে যেত। এখানে সত্য যাচাই, সতর্ক পর্যবেক্ষণ এবং কথা শুনে অবস্থা বোঝার একটি শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কোনো বিষয় যাচাই করতে সতর্কতা দরকার হতে পারে।
- বাস্তব অবস্থা বোঝার আগে তাড়াহুড়া করা ঠিক নয়।
- অপ্রয়োজনীয় সতর্কবার্তা কখনো সত্য প্রকাশে বাধা হতে পারে।
- নবী (صلى الله عليه وسلم) বিষয়টি সরাসরি দেখার আগে শুনে বোঝার চেষ্টা করেছিলেন।
