৪৫/১৩. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৩৯০ - রাত ও ভোরের পূর্ণ দোয়া
সকাল-সন্ধ্যায় পাঠ করার দোয়া
সকাল-সন্ধ্যার দোয়া: মঙ্গল চাওয়া ও অনিষ্ট থেকে আশ্রয়
জামে‘ আত-তিরমিযী : ৩৩৯০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৩৯০
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَمْسَى قَالَ " أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ أُرَاهُ قَالَ فِيهَا لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ " . وَإِذَا أَصْبَحَ قَالَ ذَلِكَ أَيْضًا " أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ شُعْبَةُ بِهَذَا الإِسْنَادِ عَنِ ابْنِ مَسْعُودٍ لَمْ يَرْفَعْهُ .
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
সন্ধ্যায় উপনীত হয়ে নবী (ﷺ) বলতেন : “আমরা রাতে উপনীত হলাম এবং আল্লাহ তা‘আলার বিশ্বজাহানও রাতে উপনীত হল। সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য, আল্লাহ তা‘আলা ব্যতীত কোন ইলাহ নেই, তিনি এক, তাঁর কোন শারীক নেই”।বর্ণনাকারী বলেন, আমার ধারণা হয় তিনি আরো বলেছেনঃ “রাজত্ব তাঁরই এবং সকল প্রশংসাও তাঁরই। সর্ববিষয়ে তিনি সর্বশক্তিমান। (হে আল্লাহ) তোমার নিকট আমি এ রাতের মাঝে নিহিত মঙ্গল এবং এ রাতের পরে নিহিত মঙ্গল কামনা করি। আর আমি তোমার নিকট আশ্রয় চাইছি এ রাতের অমঙ্গল এবং এ রাতের পরে সমস্ত অমঙ্গল হতে। তোমার কাছে আমি আশ্রয় চাই অলসতা ও বার্ধক্যের অনিষ্ট হতে। আমি তোমার কাছে আরো আশ্রয় চাই (জাহান্নামের) আগুনের আযাব ও কবরের শাস্তি হতে।” তিনি ভোরে উপনীত হয়েও একই দোয়া করতেন : “আমরা ভোরে উপনীত হলাম এবং আল্লাহ তা‘আলার বিশ্বজাহানও ভোরে উপনীত হল। সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য......।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৩৯০-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী صلى الله عليه وسلم সন্ধ্যা ও সকাল হলে যে দোয়া পড়তেন তার বর্ণনা এসেছে। সন্ধ্যায় তিনি বলতেন, আমরা রাতে উপনীত হলাম এবং রাজত্ব আল্লাহর জন্য। এরপর আল্লাহর প্রশংসা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই—এসব কথা বলা হয়েছে। দোয়ার মধ্যে রাতের মঙ্গল এবং রাতের পরের মঙ্গল চাওয়া হয়েছে। একই সঙ্গে রাতের অমঙ্গল, পরের অমঙ্গল, অলসতা, বার্ধক্যের অনিষ্ট, আগুনের আযাব ও কবরের শাস্তি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। ভোরে তিনি একই অর্থের দোয়া করতেন, শুধু সকাল হওয়ার বাক্য ব্যবহার করতেন। এই হাদিস আমাদের শেখায়, সকাল-সন্ধ্যার দোয়ায় প্রশংসা, তাওহীদ, মঙ্গল কামনা এবং আশ্রয় প্রার্থনা একসাথে থাকতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সকাল ও সন্ধ্যায় আল্লাহর প্রশংসা করা নববী আমল।
- রাত ও দিনের মঙ্গল আল্লাহর কাছে চাইতে হয়।
- অলসতা, বার্ধক্যের অনিষ্ট, আগুন ও কবরের শাস্তি থেকে আশ্রয় চাওয়া হয়েছে।
