৪৫/১৩. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৩৮৮ - সকাল-সন্ধ্যার নিরাপত্তার দোয়া

সকাল-সন্ধ্যায় পাঠ করার দোয়া

সকাল-সন্ধ্যার দোয়া: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৩৮৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، - وَهُوَ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، قَالَ سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، رضى الله عنه يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَا مِنْ عَبْدٍ يَقُولُ فِي صَبَاحِ كُلِّ يَوْمٍ وَمَسَاءِ كُلِّ لَيْلَةٍ بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلاَثَ مَرَّاتٍ فَيَضُرُّهُ شَيْءٌ ‏"‏ ‏.‏ وَكَانَ أَبَانُ قَدْ أَصَابَهُ طَرَفُ فَالَجِ فَجَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَيْهِ فَقَالَ لَهُ أَبَانُ مَا تَنْظُرُ أَمَا إِنَّ الْحَدِيثَ كَمَا حَدَّثْتُكَ وَلَكِنِّي لَمْ أَقُلْهُ يَوْمَئِذٍ لِيُمْضِيَ اللَّهُ عَلَىَّ قَدَرَهُ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ ‏.‏

‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : প্রতিদিন ভোরে ও প্রতি রাতের সন্ধ্যায় যে কোন বান্দা এ দোয়াটি তিনবার পাঠ করবে কোন কিছুই তার অনিষ্ট করতে পারবে না : “বিসমিল্লা-হিল্লাযী লা ইয়াযুর্‌রু মা‘আস্‌মিহি শাইয়ূন ফিল আরযি, ওয়ালা ফিস্‌ সামায়ি ওয়া হুয়াস্‌ সামীউল ‘আলীম”। (অর্থ : “আল্লাহ তা‘আলার নামে” যাঁর নামের বারাকাতে আকাশ ও মাটির কোন কিছুই কোন অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।”)আবান (রহঃ)-এর শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। (উক্ত হাদীস রিওয়ায়াতকালে) এক লোক (অধস্তন বর্ণনাকারী) তার দিকে তাকাতে থাকলে তিনি তাকে বলেন, তুমি কি প্রত্যক্ষ করছো? শোন! আমি তোমার কাছে যে হাদীস রিওয়ায়াত করেছি তা অবিকল বর্ণনা করেছি। তবে আমি যেদিন পক্ষাঘাতগ্রস্ত হয়েছি ঐ দোয়াটি পাঠ করিনি এবং আল্লাহ তা‘আলা ভাগ্যের লিখন আমার উপর কার্যকর করেছেন।

আবূ ‘ঈসা বলেন, হাদীসটি হাসান, সহীহ গারীব।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৩৮৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে সকাল-সন্ধ্যার একটি দোয়ার কথা এসেছে। বান্দা যদি প্রতিদিন ভোরে এবং প্রতি রাতের সন্ধ্যায় তিনবার বলে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা, ওয়া হুয়াস সামীউল আলীম, তাহলে হাদিসে অনিষ্ট থেকে নিরাপত্তার কথা বলা হয়েছে। দোয়ার অর্থে আল্লাহর নামের বরকত, আকাশ-জমিনের কোনো কিছুর ক্ষতি করতে না পারা, এবং আল্লাহর সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী হওয়ার কথা আছে। হাদিসের শেষে আবান রহ. নিজের ঘটনায় বলেন, তিনি যেদিন পক্ষাঘাতগ্রস্ত হন, সেদিন এই দোয়া পড়েননি এবং আল্লাহর তাকদীর কার্যকর হয়েছে। তাই এই দোয়া আমাদের আল্লাহর নামে আশ্রয় নেওয়া, সকাল-সন্ধ্যায় স্মরণ করা এবং তাকদীরের উপর ঈমান রাখার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সকাল ও সন্ধ্যায় নির্দিষ্ট দোয়া পড়ার শিক্ষা এসেছে।
  • আল্লাহর নামের মাধ্যমে অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া উচিত।
  • বান্দা দোয়া করে, আর আল্লাহর তাকদীরের উপর ঈমান রাখে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন