২/১৪৩. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪০ - কিবলা পরিবর্তনের ঘটনা ও শিক্ষা
কিবলা শুরু হওয়ার বর্ণনা
কিবলা পরিবর্তনের হাদিস: বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে
জামে‘ আত-তিরমিযী : ৩৪০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৪০
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ ﷺ الْمَدِينَةَ صَلَّى نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا وَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ يُحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى الْكَعْبَةِ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَىْ: ﴾قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ﴿ فَوُجِّهَ نَحْوَ الْكَعْبَةِ وَكَانَ يُحِبُّ ذَلِكَ فَصَلَّى رَجُلٌ مَعَهُ الْعَصْرَ ثُمَّ مَرَّ عَلَى قَوْمٍ مِنَ الأَنْصَارِ وَهُمْ رُكُوعٌ فِي صَلاَةِ الْعَصْرِ نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ فَقَالَ هُوَ يَشْهَدُ أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ ﷺ وَأَنَّهُ قَدْ وُجِّهَ إِلَى الْكَعْبَةِ . قَالَ فَانْحَرَفُوا وَهُمْ رُكُوعٌ .قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ وَعُمَارَةَ بْنِ أَوْسٍ وَعَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيِّ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ أَبِي إِسْحَاقَ .
বারআ ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মাদীনায় আসার পর হতে ষোল অথবা সতের মাস বাইতুল মুকাদ্দাসকে কেবলা করে নামায আদায় করলেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর আন্তরিক বাসনা ছিল কাবার দিকে ফিরে নামায আদায় করা।তারপর মহান আল্লাহ তা’আলা এ আয়াত অবতীর্ণ করলেনঃ “তোমারা বারবার আকাশের দিকে মুখ করে তাকানোকে আমরা দেখতে পাচ্ছি। তোমার আকাংখিত কেবলার দিকে আমরা তোমার মুখ ফিরিয়ে দিচ্ছি। এখন হতে মসজিদে হারামের দিকে তোমার মুখ ফিরাও" (সূরাঃ আল-বাকারা-১৪৪)।তিনি কা’বার দিকে মুখ ফিরালেন, আর তিনি এটাই চাচ্ছিলেন। এক ব্যক্তি তাঁর সাথে আসরের নামায আদায়ের পর আনসার সম্প্রদায়ের একদল লোকের নিকট দিয়ে যাচ্ছিলেন। তারা তখন বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে আসরের নামাযের রুকূর মধ্যে ছিলেন। লোকটি সাক্ষ্য দিয়ে বললেন যে, তিনি এই মাত্র রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে কাবার দিকে মুখ করে নামায আদায় করে এসেছেন। রাবী বলেন, তারা রুকূর অবস্থায় ঘুরে গেলেন।
এ অনুচ্ছেদে ইবনু ‘উমার, ইবনু আব্বাস, ‘উমারা ইবনু আওস, আমর ইবনু ‘আওফ ও আনাস (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪০-এর সারসংক্ষেপ
এই হাদিসে বারাআ ইবন আযিব (রাঃ) কিবলা পরিবর্তনের ঘটনা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মদিনায় এসে ষোল বা সতের মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেন। তাঁর ইচ্ছা ছিল কাবার দিকে ফিরে নামাজ পড়া। এরপর আল্লাহ সূরা আল-বাকারার আয়াত নাজিল করেন, যেখানে মসজিদুল হারামের দিকে মুখ ফেরানোর নির্দেশ আসে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কাবার দিকে ফিরে সালাত আদায় করেন। পরে এক ব্যক্তি আনসারদের কাছে গিয়ে সাক্ষ্য দেন যে, তিনি নবীজির সঙ্গে কাবার দিকে মুখ করে আসরের নামাজ পড়েছেন। তাঁরা তখন রুকুর অবস্থাতেই ঘুরে যান। এই ঘটনা আল্লাহর নির্দেশ শুনে সাহাবিদের দ্রুত আনুগত্যের সুন্দর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কিবলা পরিবর্তন আল্লাহর নির্দেশে হয়েছে।
- সাহাবিরা সঠিক খবর পেয়ে নামাজের মধ্যেই নির্দেশ মানেন।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ইচ্ছা ছিল কাবার দিকে কিবলা হওয়া।
- দ্বীনি নির্দেশ জানলে তা মানতে দেরি না করার শিক্ষা পাওয়া যায়।
