৪৫/১৯. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪০০ - ঋণ ও দারিদ্র্য থেকে মুক্তির দোয়া

(ঋণমুক্ত হওয়ার দোয়া)

ঋণ পরিশোধ ও দরিদ্রতা থেকে মুক্তির ঘুমের দোয়া

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৪০০

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُنَا إِذَا أَخَذَ أَحَدُنَا مَضْجَعَهُ أَنْ يَقُولَ ‏ "‏ اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ وَرَبَّ الأَرَضِينَ وَرَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ وَفَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ ذِي شَرٍّ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَالظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَالْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اقْضِ عَنِّي الدَّيْنَ وَأَغْنِنِي مِنَ الْفَقْرِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) এই মর্মে হুকুম করতেন যে, আমাদের কেউ ঘুমানোর জন্য যখন বিছানাগত হয় সে সময় সে যেন বলে: "হে আল্লাহ! আকাশমণ্ডলীর প্রভু, মাটিসমূহের প্রভু, আমাদের প্রভু, প্রতিটি বস্তুর প্রভু, শস্যবীজ ও আঁটির অঙ্কুরোদ্গমনকারী এবং তাওরাত, ইনজীল ও কোরআন অবতীর্ণকারী! আমি প্রত্যেক অনিষ্টকারীর ক্ষতি হতে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। এগুলো তোমারই আয়ত্তাধীন, তুমিই শুরু, তোমার আগে কিছুই নেই। আর তুমিই শেষ, তোমার পরে কিছুই নেই। তুমিই প্রকাশিত, তোমার উপরে কিছুই নেই। তুমিই লুকায়িত, তোমার হতে কিছুই গোপন নয়। সুতরাং তুমি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও এবং দরিদ্রতা হতে আমাকে স্বাবলম্বী করে দাও”।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ঘুমানোর জন্য বিছানায় গেলে একটি দোয়া পড়ার নির্দেশ দিতেন। দোয়ায় আল্লাহকে আকাশমণ্ডলীর রব, জমিনসমূহের রব, আমাদের রব এবং সব কিছুর রব বলা হয়েছে। শস্যবীজ ও আঁটি অঙ্কুরিত করার কথা, তাওরাত, ইনজিল ও কুরআন অবতীর্ণ করার কথা উল্লেখ আছে। এরপর প্রত্যেক অনিষ্টকারীর ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হয়েছে, কারণ সবই আল্লাহর আয়ত্তে। দোয়ায় আল্লাহকে প্রথম, শেষ, প্রকাশিত ও লুকায়িত বলা হয়েছে। শেষে বান্দা বলে, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও এবং দরিদ্রতা থেকে আমাকে স্বাবলম্বী করে দাও। এই হাদিসে ঘুমের আগে তাওহীদ, আশ্রয়, ঋণমুক্তি ও স্বাবলম্বিতার দোয়া একসাথে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহর কাছে চাওয়া যায়।
  • দরিদ্রতা থেকে স্বাবলম্বিতা আল্লাহর কাছে প্রার্থনা করার শিক্ষা এসেছে।
  • অনিষ্টকারীর ক্ষতি থেকে আশ্রয় চাওয়ার আগে আল্লাহর রবুবিয়াত স্বীকার করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন