৪৫/৪৭. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪৪৬ - বাহনে ওঠার দোয়া ও ক্ষমা প্রার্থনা

যানবাহনে আরোহণের সময় দোয়া পাঠ করা

বাহনে ওঠার দোয়া: আল্লাহর নিয়ামত স্মরণ ও ক্ষমা চাওয়া

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৪৪৬

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، قَالَ شَهِدْتُ عَلِيًّا أُتِيَ بِدَابَّةٍ لِيَرْكَبَهَا فَلَمَّا وَضَعَ رِجْلَهُ فِي الرِّكَابِ قَالَ بِسْمِ اللَّهِ ثَلاَثًا فَلَمَّا اسْتَوَى عَلَى ظَهْرِهَا قَالَ الْحَمْدُ لِلَّهِ ثُمَّ قَالَ ‏:‏ ‏(‏ سبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ ‏)‏ ثُمَّ قَالَ الْحَمْدُ لِلَّهِ ثَلاَثًا وَاللَّهُ أَكْبَرُ ثَلاَثًا سُبْحَانَكَ إِنِّي قَدْ ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ ‏.‏ ثُمَّ ضَحِكَ ‏.‏ فَقُلْتُ مِنْ أَىِّ شَيْءٍ ضَحِكْتَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَنَعَ كَمَا صَنَعْتُ ثُمَّ ضَحِكَ فَقُلْتُ مِنْ أَىِّ شَيْءٍ ضَحِكْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ إِنَّ رَبَّكَ لَيَعْجَبُ مِنْ عَبْدِهِ إِذَا قَالَ رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ غَيْرُكَ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ رضى الله عنهما ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

আলী ইবনু রাবীআহ (রহঃ) হতে বর্ণিতঃ

‘আলী (রাঃ) এর কাছে আমি উপস্থিত থাকা অবস্থায় তার নিকট আরোহণের জন্য একটি জন্তু আনা হল। তিনি পা দানীতে তার পা রেখে বললেন, “ বিসমিল্লাহ্‌ “। তারপর তিনি তার পিঠের উপর ঠিকমত বসার পর বললেন,” আলহামদু লিল্লাহ্‌ “।তারপর বললেন, “ পবিত্র ও মহান তিনি যিনি একে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, তা না হলে আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না। অবশ্যই আমরা আমাদের পালনকর্তার কাছে ফিরে যাব “ –(সূরা আয-যুখরুখ ১৩—১৪)।এরপর তিনি “ আলহামদু লিল্লাহ “তিনবার ও “ আল্লাহু আকবর “ তিনবার বললেন এবং আরো বললেনঃ তুমি অত্যন্ত পবিত্র সত্তা, আমার উপর আমি অত্যাচার করেছি। অতএব তুমি আমাকে মাফ কর, কেননা তুমি ব্যতীত আর কেউ গুনাহ মাফ করতে পারে না।“ তারপর তিনি হাসলেন। আমি প্রশ্ন করলাম, হে আমীরুল মু’মিনীন! আপনি কি কারণে হাসলেন? তিনি বললেন, রাসুলাল্লাহ (ﷺ) কে আমি তা-ই করতে দেখেছি যা আমি করলাম। তারপর তিনি হেসেছিলেন। আমি প্রশ্ন করেছিলাম, হে আল্লাহর রাসুল! আপনি কি কারণে হাসলেন? তিনি বললেনঃ যখন বান্দা বলে, “হে আল্লাহ! আমার অপরাধসমূহ ক্ষমা কর। কেননা তুমি ছাড়া অন্য কেউ অপরাধ ক্ষমা করতে পারে না”, সে সময় আল্লাহ তা’আলা তার এ কথায় খুশি হন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪৪৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আলী (রাঃ) বাহনে ওঠার সময় যে আমল করেছিলেন, তা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর আমল হিসেবে বর্ণনা করেছেন। তিনি পা রাখার সময় বিসমিল্লাহ বলেন, পরে বাহনের পিঠে ঠিকমতো বসে আলহামদুলিল্লাহ বলেন। এরপর কুরআনের আয়াত পড়ে আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন, যিনি বাহনকে মানুষের নিয়ন্ত্রণে দিয়েছেন। তারপর আবার আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবর বলেন এবং নিজের ওপর জুলুমের কথা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চান। হাদিসটি বাহনের দোয়া শেখায়, কিন্তু তার সঙ্গে আরও একটি বড় শিক্ষা দেয়। মানুষ বাহনে ওঠে চলার শক্তি পেলেও আসল নিয়ন্ত্রণ আল্লাহর দান। তাই যাত্রার শুরুতে কৃতজ্ঞতা, আল্লাহর বড়ত্ব ও ক্ষমা প্রার্থনা একসঙ্গে করা সুন্দর আমল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বাহনে ওঠার সময় আল্লাহর নাম নেওয়া ও প্রশংসা করা শেখানো হয়েছে।
  • বাহন নিয়ন্ত্রণের সামর্থ্য আল্লাহর নিয়ামত হিসেবে স্মরণ করা উচিত।
  • যাত্রার শুরুতেও নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া যায়।
  • আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না—এ কথা স্বীকার করা গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন