৪৫/৬০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪৬৮ - লা ইলাহা ইল্লাল্লাহু ১০০ বার পড়ার ফজিলত

(সুবহানাল্লাহর ফযীলত)

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ১০০ বার: তাওহীদের জিকির

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৪৬৮

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ كَانَتْ لَهُ عِدْلَ عَشْرِ رِقَابٍ وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ وَكَانَ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلاَّ أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ ‏"‏ ‏.‏ وَبِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ أَكْثَرَ مِنْ زَبَدِ الْبَحْرِ ‏"‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসুলাল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক প্রত্যহ একশত বার বলেঃ “আল্লাহ তাআলা ছাড়া কোন মা’বুদ নেই, তিনি এক, তাঁর কোন অংশীদার নেই, রাজত্ব একমাত্র তারই, সকল প্রশংসা তাঁর জন্য। তিনিই প্রাণ দান করেন এবং মৃত্যু দেন। সকল কিছুর উপর তিনি সর্বশক্তিমান”, সে দশটি গোলাম মুক্ত করার সমপরিমাণ সওয়াব পায়, একশত সওয়াব তাঁর আমলনামায় লিপিবদ্ধ করা হয় এবং তার (আমলনামা হতে) একশত গুনাহ মুছে ফেলা হয়। ঐ দিন সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তান হতে রক্ষা করা হয় এবং তার চাইতে উত্তম বস্তু নিয়ে আর কেউ আসবে না, তবে যে লোক উক্ত দোয়া তার তুলনায় বেশি সংখ্যায় পাঠ করে তার কথা আলাদা।

একই সানাদ সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত আছেঃ “যে লোক একশতবার “সুবাহানাল্লহি ওয়াবিহামদিহী” বলে তার গুনাহসমূহ ক্ষমা করা হয় তা সাগরের ফেনারাশির চেয়ে বেশি হলেও। সহীহঃ এটা (৩৪৬৬) নং হাদীসের পুনরুক্তি। আবু ঈসা বলেন, এ হাদিসটি হাসান সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪৬৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে তাওহীদের একটি দীর্ঘ জিকিরের বড় ফজিলত এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন একশ বার “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ইয়ুহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর” বলে, তার জন্য দশটি গোলাম মুক্ত করার সমপরিমাণ সওয়াব, একশ নেকি লেখা, একশ গুনাহ মুছে ফেলা এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে রক্ষার কথা এসেছে। এই জিকিরে আল্লাহর একত্ব, রাজত্ব, প্রশংসা, জীবন-মৃত্যুর মালিকানা এবং সর্বশক্তিমত্তা স্বীকার করা হয়। তাই এটি শুধু সওয়াবের আমল নয়; এটি ঈমানের কথাও।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাওহীদের জিকিরে আল্লাহর একত্ব ও ক্ষমতা স্বীকার করা হয়।
  • একশ বার পড়ার সঙ্গে নেকি, গুনাহ মাফ ও সুরক্ষার ফজিলত এসেছে।
  • এই আমল সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে হিফাজতের কারণ হিসেবে বর্ণিত।
  • যে বেশি পড়ে, তার জন্য আরও বেশি আমলের সুযোগ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন