৪৫/৬২. অধ্যায়ঃ
তাসবীহ, তাহ্মীদ, তাহ্লীল ও তাকবীর বলার ফজিলত
জামে তিরমিযী : ৩৪৭১
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৪৭১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَزِيرٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا أَبُو سُفْيَانَ الْحِمْيَرِيُّ، هُوَ سَعِيدُ بْنُ يَحْيَى الْوَاسِطِيُّ عَنِ الضَّحَّاكِ بْنِ حُمْرَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَبَّحَ اللَّهَ مِائَةً بِالْغَدَاةِ وَمِائَةً بِالْعَشِيِّ كَانَ كَمَنْ حَجَّ مِائَةَ مَرَّةٍ وَمَنْ حَمِدَ اللَّهَ مِائَةً بِالْغَدَاةِ وَمِائَةً بِالْعَشِيِّ كَانَ كَمَنْ حَمَلَ عَلَى مِائَةِ فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ أَوْ قَالَ غَزَا مِائَةَ غَزْوَةٍ وَمَنْ هَلَّلَ اللَّهَ مِائَةً بِالْغَدَاةِ وَمِائَةً بِالْعَشِيِّ كَانَ كَمَنْ أَعْتَقَ مِائَةَ رَقَبَةٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ وَمَنْ كَبَّرَ اللَّهَ مِائَةً بِالْغَدَاةِ وَمِائَةً بِالْعَشِيِّ لَمْ يَأْتِ فِي ذَلِكَ الْيَوْمِ أَحَدٌ بِأَكْثَرَ مِمَّا أَتَى بِهِ إِلاَّ مَنْ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ عَلَى مَا قَالَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
আমর ইবনু শুআইব (রহঃ) হতে পর্যায়ক্রমে তাঁর পিতা ও তাঁর দাদা হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সকালে এক শতবার এবং সন্ধ্যায় এক শতবার “সুবহানাল্লাহ” বলে সে এক শতবার হজ্জ আদায়কারীর অনুরূপ।যে ব্যক্তি সকালে এক শতবার এবং সন্ধ্যায় এক শতবার “আলহামদুলিল্লাহ” বলে সে আল্লাহর পথে (জিহাদে) এক শত ঘোড়া দানকারীর মত অথবা তিনি বলেছেনঃ এক শত জিহাদে অংশগ্রহণকারীর মত।যে ব্যক্তি সকালে এক শতবার এবং সন্ধ্যায় এক শতবার “লা ইলাহা ইল্লাল্লাহ” বলে সে ইসমাঈল (আঃ) এর বংশের এক শত দাস মুক্তিকারের মত।আর যে ব্যক্তি সকালে এক শতবার এবং সন্ধ্যায় এক শতবার “আল্লাহু আকবার” বলে, সেই দিনের মধ্যে তার চেয়ে আর কেউ অধিক কিছু (আমল) উপস্থাপন করতে পারবে না, তবে যে ব্যক্তি তার অনুরূপ সংখ্যায় পড়েছে অথবা তার চেয়ে অধিক সংখ্যায় পড়েছে সে ছাড়া।
আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব।
