৪৫/৬১. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪৭০ - সুবহানাল্লাহ ওয়া বিহামদিহী ও ইস্তিগফারের ফজিলত

(সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এর ফযীলত)

সুবহানাল্লাহ ওয়া বিহামদিহী ১০০ বার ও ইস্তিগফারের শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৪৭০

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْكُوفِيُّ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ الزِّبْرِقَانِ، عَنْ مَطَرٍ الْوَرَّاقِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ لأَصْحَابِهِ ‏ "‏ قُولُوا سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ مَنْ قَالَهَا مَرَّةً كُتِبَتْ لَهُ عَشْرًا وَمَنْ قَالَهَا عَشْرًا كُتِبَتْ لَهُ مِائَةً وَمَنْ قَالَهَا مِائَةً كُتِبَتْ لَهُ أَلْفًا وَمَنْ زَادَ زَادَهُ اللَّهُ وَمَنِ اسْتَغْفَرَ غَفَرَ اللَّهُ لَهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীগণ কে বললেনঃ তোমরা “সুব্‌হানাল্লাহ ওয়া বিহামদিহী” এক শত বার বল। যে ব্যক্তি তা একবার বলে তার জন্য দশটি সাওয়াব লিখা হয়। যে ব্যক্তি তা দশবার বলে তার এক শত সাওয়াব হয়। আর যে ব্যক্তি তা এক শতবার বলে তার জন্য এক হাজার সাওয়াব লিখা হয় এবং যে ব্যক্তি তা এর চেয়েও বেশি বলে আল্লাহ্‌ তা’আলা তাকে আরও অধিক সাওয়াব দান করেন। আর যে ব্যক্তি আল্লাহ্‌র কাছে ক্ষমা চান তিনি তাকে মাফ করেন।

অত্যন্ত দুর্বল, যঈফা (৪০৬৭), আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান ও গারীব।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাহাবীদের “সুবহানাল্লাহ ওয়া বিহামদিহী” একশ বার বলতে বলেছেন। তিনি জানান, যে ব্যক্তি এটি একবার বলে তার জন্য দশটি সওয়াব লেখা হয়। দশবার বললে একশ সওয়াব হয়। আর একশবার বললে এক হাজার সওয়াব লেখা হয়। যে আরও বেশি বলে, আল্লাহ তাকে আরও বেশি দান করেন। শেষে নবীজি (صلى الله عليه وسلم) বলেন, যে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করেন। এই হাদিসে তাসবিহ ও ইস্তিগফার—দুটি বড় শিক্ষা আছে। তাসবিহে আল্লাহর পবিত্রতা ও প্রশংসা করা হয়, আর ইস্তিগফারে বান্দা নিজের ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • একবার জিকিরের জন্য দশ সওয়াবের কথা এসেছে।
  • একশবার বললে এক হাজার সওয়াব লেখা হয় বলে বর্ণিত।
  • যে বেশি বলে, আল্লাহ তাকে আরও বেশি দান করেন।
  • ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন—এটি বান্দার জন্য আশা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন