৪৬/১. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৬০৭ - সেরা গোত্র ও সেরা ঘরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)

রাসূলুল্লাহ (ﷺ)-এর মর্যাদা

রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মর্যাদা: উত্তম ব্যক্তি ও উত্তম বংশের শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৬০৭

حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى الْقَطَّانُ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ قُرَيْشًا جَلَسُوا فَتَذَاكَرُوا أَحْسَابَهُمْ بَيْنَهُمْ فَجَعَلُوا مَثَلَكَ كَمَثَلِ نَخْلَةٍ فِي كَبْوَةٍ مِنَ الأَرْضِ. فَقَالَ النَّبِيُّ ﷺ " إِنَّ اللَّهَ خَلَقَ الْخَلْقَ فَجَعَلَنِي مِنْ خَيْرِهِمْ مِنْ خَيْرِ فِرَقِهِمْ وَخَيْرِ الْفَرِيقَيْنِ ثُمَّ تَخَيَّرَ الْقَبَائِلَ فَجَعَلَنِي مِنْ خَيْرِ قَبِيلَةٍ ثُمَّ تَخَيَّرَ الْبُيُوتَ فَجَعَلَنِي مِنْ خَيْرِ بُيُوتِهِمْ فَأَنَا خَيْرُهُمْ نَفْسًا وَخَيْرُهُمْ بَيْتًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ. وَعَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ هُوَ ابْنُ نَوْفَلٍ.

আব্বাস বিন আবদুল মুত্তালিব (রাঃ) হতে বর্ণিতঃ

আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! কুরাইশগণ এক সাথে বসে একে অপরে তাদের বংশমর্যাদা প্রসঙ্গে আলোচনা করে এবং মাটিতে আবর্জনার স্তূপের উপরকার খেজুর গাছের সাথে আপনাকে তুলনা করে। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আল্লাহ তা‘আলা সকল জীব সৃষ্টি করেছেন এবং আমাকে তাদের সব চাইতে ভাল গোত্রে সৃষ্টি করেছেন এবং দুই দলকে তিনি বেছে নেন (ইসহাক ও ইসমাঈল বংশ), তারপর গোত্র ও বংশগুলোকে তিনি বাছাই করেন এবং আমাকে সবচাইতে ভাল বংশে সৃষ্টি করেছেন। তারপর তিনি ঘরসমূহ বাছাই করেছেন এবং আমাকে সেই ঘরগুলোর মধ্যে সবচাইতে ভাল ঘরে সৃষ্টি করেছেন। অতএব আমি ব্যক্তিসত্তায় তাদের সবচাইতে উত্তম বংশ-খান্দানেও সবার চাইতে উত্তম।

আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান। আবদুল্লাহ ইবনুল হারিস হলেন ইবনু নাওফাল।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৬০৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আল-আব্বাস (রাঃ) কুরাইশদের এক কথার কথা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জানান। তাদের কেউ নবী (صلى الله عليه وسلم)-কে এমনভাবে তুলনা করেছিল, যাতে তাঁর বংশমর্যাদাকে ছোট করা হয়। জবাবে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহ সব সৃষ্টি করেছেন এবং তাঁকে তাদের ভালো দলের মধ্যে, ভালো গোত্রে এবং ভালো ঘরে সৃষ্টি করেছেন। শেষে তিনি বলেন, তিনি ব্যক্তি হিসেবেও উত্তম এবং বংশ-খান্দানেও উত্তম। এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজের মর্যাদা জানিয়েছেন, কিন্তু অহংকার দেখানোর জন্য নয়; বরং ভুল ধারণা দূর করার জন্য। তাই নবীর মর্যাদা নিয়ে কথা বললে ভাষা হতে হবে সম্মানজনক, আর কোনো অবমাননাকর তুলনা থেকে দূরে থাকতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর মর্যাদা ছোট করে বলা উচিত নয়।
  • ভুল কথা হলে সত্য ও শান্তভাবে মর্যাদা পরিষ্কার করা যায়।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ব্যক্তিত্ব ও বংশ—দুই দিকেই সম্মানের কথা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন