২/১৫৫. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৬১ - ইমামের অনুসরণে নামাজের শৃঙ্খলা
ইমাম যখন বসে নামাজ আদায় করে তখন তোমরাও বসে নামাজ আদায় কর
ইমামের অনুসরণ: জামাতে নামাজের সঠিক নিয়ম
জামে‘ আত-তিরমিযী : ৩৬১
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৬১
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ خَرَّ رَسُولُ اللَّهِ ﷺ عَنْ فَرَسٍ فَجُحِشَ فَصَلَّى بِنَا قَاعِدًا فَصَلَّيْنَا مَعَهُ قُعُودًا ثُمَّ انْصَرَفَ فَقَالَ " إِنَّمَا الإِمَامُ أَوْ إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا رَفَعَ فَارْفَعُوا وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا رَبَّنَا وَلَكَ الْحَمْدُ وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا وَإِذَا صَلَّى قَاعِدًا فَصَلُّوا قُعُودًا أَجْمَعُونَ».قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ وَجَابِرٍ وَابْنِ عُمَرَ وَمُعَاوِيَةَ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ خَرَّ عَنْ فَرَسٍ فَجُحِشَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ ﷺ إِلَى هَذَا الْحَدِيثِ مِنْهُمْ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ وَأُسَيْدُ بْنُ حُضَيْرٍ وَأَبُو هُرَيْرَةَ وَغَيْرُهُمْ . وَبِهَذَا الْحَدِيثِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا صَلَّى الإِمَامُ جَالِسًا لَمْ يُصَلِّ مَنْ خَلْفَهُ إِلاَّ قِيَامًا فَإِنْ صَلَّوْا قُعُودًا لَمْ تُجْزِهِمْ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
কোন এক সময়ে রাসূলুল্লাহ (ﷺ) ঘোড়ার পিঠ হতে পড়ে গিয়ে আহত হলেন। তিনি বসে বসে আমাদের নামাজ আদায় করালেন, আমরাও তাঁর সাথে বসে বসে নামাজ আদায় করলাম। নামাজ হতে ফিরে তিনি বললেনঃ ইমাম এজন্যই নিযুক্ত করা হয় যাতে তার অনুসরণ করা হয়। যখন সে আল্লাহু আকবার বলবে তখন তোমরাও তাকবির বলবে, যখন সে রুকূতে যাবে তোমরাও রুকূতে যাবে; যখন সে মাথা তুলবে তোমরাও মাথা তুলবে; যখন সে ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলে তোমরা তখন ‘রাব্বানা ওয়া লাকাল হামদ’ বল; যখন তিনি সাজদাহ্তে যান তোমরাও সিজদায় যাও; যখন তিনি বসে নামাজ আদায় করেন তোমরাও সবাই বসে নামাজ আদায় কর।
এ অনুচ্ছেদে ‘আয়িশাহ্, আবূ হুরায়রা, জাবির, ইবনু ‘উমর ও মু’আবিয়া (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেন: আনাসের হাদীসটি হাসান সহীহ্। নাবী (ﷺ)-এর কিছু সাহাবী এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তাদের মধ্যে জাবির ইবনু ‘আবদুল্লাহ, উসাইদ ইবনু হুযাইর, আবূ হুরায়রা (রাঃ) ও অন্যান্যরা রয়েছেন। ইমাম আহমাদ ও ইসহাক একই রকম কথা বলেছেন। অপর একদল বিদ্বান বলেছেন, ইমাম বসে নামাজ আদায় করলেও মুক্তাদীগণ দাঁড়িয়ে নামাজ আদায় করবে। যদি তারা বসে নামাজ আদায় করে তবে তাদের নামাজ হবে না। ইমাম সুফিয়ান সাওরী, মালিক ইবনু আনাস, ইবনুল মুবারাক ও শাফিঈ একথা বলেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৬১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো ইমামের অনুসরণ। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আহত অবস্থায় বসে নামাজ পড়িয়েছেন, আর সাহাবীগণও তাঁর অনুসরণ করে বসে নামাজ আদায় করেছেন। এরপর তিনি পরিষ্কারভাবে বলেছেন, ইমাম নিযুক্ত করা হয় অনুসরণ করার জন্য। তাই ইমাম তাকবির বললে মুক্তাদী তাকবির বলবে, ইমাম রুকু করলে রুকু করবে, ইমাম মাথা তুললে মাথা তুলবে, আর ইমাম সিজদায় গেলে সিজদায় যাবে। এখানে জামাতে নামাজের শৃঙ্খলা খুব সহজভাবে বোঝানো হয়েছে। মুক্তাদীর কাজ হলো ইমামের আগে যাওয়া নয়, বরং তার কাজের সাথে মিল রেখে নামাজ আদায় করা। হাদিসটি নামাজে ইমাম অনুসরণের গুরুত্ব, জামাতের আদব এবং একসাথে ইবাদতের সুন্দর নিয়ম শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জামাতে নামাজে ইমামের কাজের অনুসরণ করা মুক্তাদীর দায়িত্ব।
- তাকবির, রুকু, সিজদা ও ওঠা-বসায় ইমামের আগে যাওয়া উচিত নয়।
- ইমাম বসে নামাজ পড়ালে এই বর্ণনায় মুক্তাদীদেরও বসে পড়ার নির্দেশ এসেছে।
- জামাতে নামাজে একতা ও শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ।
