৪৬/১. অধ্যায়ঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৬১৩
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৬১৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الطُّفَيْلِ بْنِ أُبَىِّ بْنِ كَعْبٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَثَلِي فِي النَّبِيِّينَ كَمَثَلِ رَجُلٍ بَنَى دَارًا فَأَحْسَنَهَا وَأَكْمَلَهَا وَأَجْمَلَهَا وَتَرَكَ مِنْهَا مَوْضِعَ لَبِنَةٍ فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِالْبِنَاءِ وَيَعْجَبُونَ مِنْهُ وَيَقُولُونَ لَوْ تَمَّ مَوْضِعُ تِلْكَ اللَّبِنَةِ وَأَنَا فِي النَّبِيِّينَ مَوْضِعُ تِلْكَ اللَّبِنَةِ " .
উবাই ইবনু কা’ব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ (পূর্ববর্তী) নবীদের মাঝে আমার উপমা সেই লোকের মত যে একটি সুরম্য, সম্পূর্ণ ও সুশোভিত প্রাসাদ নির্মাণ করল, কিন্তু একটি ইটের জায়গা অসম্পূর্ণ রেখে দিল। জনগণ প্রাসাদটি প্রদক্ষিণ করত এবং তাতে অবাক হয়ে বলত, যদি তার নির্মাণকারী ঐ ইটের জায়গাটি পূর্ণ করত! অতএব আমি নবীদের মাঝে সেই ইটের জায়গার সমতুল্য। সহীহঃ তাখরীজু ফিকসিহ সীরাহ (১৪১), বুখারী ও মুসলিম জাবির ও আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেছেন। একই সনদে নবী (ﷺ) হতে বর্ণিত, তিনি বলেছেনঃ কেয়ামতের দিন আমিই হব নবীদের ইমাম (নেতা), তাঁদের মুখপাত্র এবং তাঁদের সুপারিশকারী, এতে কোন গর্ব নেই।
হাসানঃ মিশকাত (৫৭৬৮)।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গারীব।
