৪৬/১২. অধ্যায়ঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর মুখ, চোখ ও পায়ের আকৃতি
জামে তিরমিযী : ৩৬৪৮
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৬৪৮
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي يُونُسَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ مَا رَأَيْتُ شَيْئًا أَحْسَنَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَأَنَّ الشَّمْسَ تَجْرِي فِي وَجْهِهِ وَمَا رَأَيْتُ أَحَدًا أَسْرَعَ فِي مَشْيِهِ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَأَنَّمَا الأَرْضُ تُطْوَى لَهُ إِنَّا لَنُجْهِدُ أَنْفُسَنَا وَإِنَّهُ لَغَيْرُ مُكْتَرِثٍ . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ .
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর চাইতে বেশি সুন্দর কোনো জিনিস দেখিনি। যেন সূর্য তাঁর চেহারায় (মুখমণ্ডলে) বিচরণ করছে। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর চেয়ে দৃঢ় পদক্ষেপে দ্রুত চলতেও আর কোনো ব্যক্তিকে দেখিনি। যেন তাঁর জন্য জমিনকে গুটানো হত। তাঁর সাথে পথ চলতে আমাদের প্রাণান্তকর অবস্থা হত, আর তিনি অনায়াসে চলে যেতেন।
যঈফ, প্রাগুক্ত।আবূ ঈসা বলেনঃ এ হাদিসটি গারীব।
