৪৬/১৪. অধ্যায়ঃ
আবূ বাকর সিদ্দীক্ব (রাঃ)-এর গুণাবলী
জামে তিরমিযী : ৩৬৫৭
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৬৫৭
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ قُلْتُ لِعَائِشَةَ أَىُّ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ قَالَتْ أَبُو بَكْرٍ . قُلْتُ ثُمَّ مَنْ قَالَتْ عُمَرُ . قُلْتُ ثُمَّ مَنْ قَالَتْ ثُمَّ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ . قُلْتُ ثُمَّ مَنْ قَالَ فَسَكَتَتْ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আবদুল্লাহ ইবনু শাক্বীক্ব (রহঃ) হতে বর্ণিতঃ
আয়িশা (রাঃ)-কে আমি প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীদের মাঝে তাঁর কাছে কে সর্বাধিক প্রিয় ছিলেন। তিনি বললেন, আবু বকর (রাঃ)। আমি আবার প্রশ্ন করলাম, তারপর কে? তিনি বললেন, উমর (রাঃ)। আমি আবার প্রশ্ন করলাম, তারপর কে? তিনি বললেন, আবু উবাইদা ইবনুল জাররাহ (রাঃ)। আমি আবার প্রশ্ন করলাম, তারপর কে? শকীক (রহঃ) বলেন, এবার তিনি চুপ থাকলেন।
সহীহঃ মুসলিম।আবু 'ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ।
