৮/৮০. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৬৭ - আবু বকর (রাঃ)-এর দরজা

বাইতুল্লায় ও অন্যান্য মসজিদে দরজা রাখা ও তালা লাগানো।

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ قَالَ لِي ابْنُ أَبِي مُلَيْكَةَ يَا عَبْدَ الْمَلِكِ لَوْ رَأَيْتَ مَسَاجِدَ ابْنِ عَبَّاسٍ وَأَبْوَابَهَا.আবূ ‘আবদুল্লাহ [ইমাম বুখারী (রহঃ)] বলেন: আমাকে ‘আবদুল্লাহ ইবন মুহাম্মাদ (রহঃ) বলেছেন যে, আমাকে সুফইয়ান (রহঃ) ইবন জুরায়জ (রহঃ) হতে বর্ণনা করেছেন, তিনি বলেন: আমাকে ইবন আবী মুলাইকা (রহঃ) বলেছেন, “হে ‘আবদুল মালিক! তুমি ইবন ‘আব্বাস (রাঃ)-এর মসজিদ ও তার দরজাগুলো যদি দেখতে”।"

আবু বকর (রাঃ)-এর দরজা ও বিশেষ মর্যাদার হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৬৭

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، قَالَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ يَعْلَى بْنَ حَكِيمٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ ﷺ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ عَاصِبٌ رَأْسَهُ بِخِرْقَةٍ، فَقَعَدَ عَلَى الْمِنْبَرِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ «إِنَّهُ لَيْسَ مِنَ النَّاسِ أَحَدٌ أَمَنَّ عَلَىَّ فِي نَفْسِهِ وَمَالِهِ مِنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي قُحَافَةَ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنَ النَّاسِ خَلِيلاً لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلاً، وَلَكِنْ خُلَّةُ الإِسْلاَمِ أَفْضَلُ، سُدُّوا عَنِّي كُلَّ خَوْخَةٍ فِي هَذَا الْمَسْجِدِ غَيْرَ خَوْخَةِ أَبِي بَكْرٍ».

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) অন্তিম রোগের সময় এক টুকরা কাপড় মাথায় পেঁচিয়ে বাইরে এসে মিম্বারে বসলেন। আল্লাহ্‌র প্রশংসা ও সানা সিফাত বর্ণনার পর বললেনঃ জান-মাল দ্বারা আবূ বক্‌র ইব্‌নু আবূ কুহাফার চেয়ে অধিক কেউ আমার প্রতি ইহসান করেনি। আমি কাউকেও অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলে অবশ্যই আবূ বক্‌রকে গ্রহণ করতাম। তবে ইসলামের বন্ধুত্বই উত্তম। আবূ বক্‌রের দরজা ব্যতীত এই মসজিদের ছোট দরজাগুলো সব বন্ধ করে দাও।

সহীহ বুখারী হাদিস ৪৬৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো আবু বকর (রাঃ)-এর মর্যাদা। আল্লাহর রসূল (صلى الله عليه وسلم) তাঁর অন্তিম রোগের সময় মাথায় কাপড় পেঁচিয়ে বাইরে এলেন, মিম্বারে বসলেন এবং আল্লাহর প্রশংসা করলেন। এরপর বললেন, জান-মাল দিয়ে আবু বকর ইবনু আবূ কুহাফার চেয়ে বেশি কেউ তাঁর প্রতি ইহসান করেনি। তিনি আরও বললেন, মানুষদের কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে নিলে আবু বকরকে নিতেন; তবে ইসলামের বন্ধুত্বই উত্তম। তারপর নির্দেশ দিলেন, এই মসজিদে আবু বকরের ছোট দরজা ছাড়া সব ছোট দরজা বন্ধ করে দাও। এখানে আবু বকর (রাঃ)-এর সেবা, ভালোবাসা এবং নবী (صلى الله عليه وسلم)-এর কাছে তাঁর বিশেষ অবস্থান পরিষ্কারভাবে ফুটে ওঠে। তাই এই ঘটনা তাঁর মর্যাদা ও সেবার মূল্য বুঝিয়ে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আবু বকর (রাঃ) জান-মাল দিয়ে নবী (صلى الله عليه وسلم)-এর পাশে ছিলেন।
  • নবী (صلى الله عليه وسلم) প্রকাশ্যে তাঁর ইহসানের কথা উল্লেখ করেছেন।
  • ইসলামের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বকে হাদিসে উত্তম বলা হয়েছে।
  • আবু বকরের ছোট দরজা খোলা রাখার নির্দেশ তাঁর বিশেষ মর্যাদার দিক দেখায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন