৮/৮১. অধ্যায়ঃ
মসজিদে মুশরিকের প্রবেশ
সহিহ বুখারী : ৪৬৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৬৮
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، وَقُتَيْبَةُ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدِمَ مَكَّةَ، فَدَعَا عُثْمَانَ بْنَ طَلْحَةَ، فَفَتَحَ الْبَابَ، فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَبِلاَلٌ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ، ثُمَّ أُغْلِقَ الْبَابُ، فَلَبِثَ فِيهِ سَاعَةً ثُمَّ خَرَجُوا. قَالَ ابْنُ عُمَرَ فَبَدَرْتُ فَسَأَلْتُ بِلاَلاً فَقَالَ صَلَّى فِيهِ. فَقُلْتُ فِي أَىٍّ قَالَ بَيْنَ الأُسْطُوَانَتَيْنِ. قَالَ ابْنُ عُمَرَ فَذَهَبَ عَلَىَّ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى.
ইব্নু ‘উমর হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন মক্কায় আসেন তখন উসমান ইবন তালহা (রাঃ)-কে ডাকলেন। তিনি দরজা খুলে দিলে নবী (ﷺ), বিলাল, উসামা ইবন যায়দ ও উসমান ইবন তালহা (রাঃ) ভিতরে গেলেন। অতঃপর দরজা বন্ধ করে দেয়া হল। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করলেন। অতঃপর সকলেই বের হলেন।ইবন উমর (রাঃ) বলেনঃ আমি তাড়াতাড়ি গিয়ে বিলাল (রাঃ)-কে (সালাতের কথা) জিজ্ঞেস করলাম। তিনি বললেন, নবী (ﷺ) ভিতরে সালাত আদায় করেছেন। আমি জিজ্ঞেস করলাম: কোন স্থানে? তিনি বললেন, দুই স্তম্ভের মাঝামাঝি। ইবন উমর (রাঃ) বলেনঃ কত রাকাত আদায় করেছেন তা জিজ্ঞেস করতে আমি ভুলে গিয়েছিলাম।
