৪৬/১৬. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৬৭৫ - আবু বকর (রাঃ)-এর সম্পূর্ণ দান ও তাওয়াক্কুল
আবু বাকর ও উমর (রাঃ)-এর গুণাবলী
আবু বকর (রাঃ)-এর দান: সব সম্পদ এনে আল্লাহ ও রাসূলকে রেখে আসা
জামে‘ আত-তিরমিযী : ৩৬৭৫
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৬৭৫
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَزَّازُ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ﷺ أَنْ نَتَصَدَّقَ فَوَافَقَ ذَلِكَ عِنْدِي مَالاً فَقُلْتُ الْيَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا قَالَ فَجِئْتُ بِنِصْفِ مَالِي فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَا أَبْقَيْتَ لأَهْلِكَ». قُلْتُ مِثْلَهُ وَأَتَى أَبُو بَكْرٍ بِكُلِّ مَا عِنْدَهُ فَقَالَ «يَا أَبَا بَكْرٍ مَا أَبْقَيْتَ لأَهْلِكَ». قَالَ أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ قُلْتُ وَاللَّهِ لاَ أَسْبِقُهُ إِلَى شَيْءٍ أَبَدًا .قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
যাইদ ইবনু আসলাম (রহঃ) কর্তৃক তাঁর পিতা হতে বর্ণিতঃ
'উমর ইবনুল খাত্তাব (রাঃ)-কে আমি বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) (তাবূকের যুদ্ধের প্রাক্কালে) আমাদেরকে দান-খাইরাত করার হুকুম করেন। সৌভাগ্যক্রমে ঐ সময় আমার সম্পদও ছিল। আমি (মনে মনে) বললাম, যদি আমি কোন দিন আবু বাক্র (রাঃ)-কে ডিঙ্গাতে পারি তাহলে আজই সেই সুযোগ।'উমর (রাঃ) বলেন, আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে এলাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার পরিবার-পরিজনদের জন্য তুমি কি বাকি রেখে এসেছ? আমি বললাম, এর সমপরিমাণ। আর আবু বাক্র (রাঃ) তাঁর সমস্ত মাল নিয়ে আসলেন। তিনি বললেনঃ হে আবু বাক্র! তোমার পরিবার-পরিজনদের জন্য তুমি কি বাকি রেখে এসেছ? তিনি বললেন, তাদের জন্য আল্লাহ ও তাঁর রাসূলকেই রেখে এসেছি। আমি (মনে মনে) বললাম, কখনও আমি কোন প্রসঙ্গে আবু বাক্র (রাঃ)-কে ডিঙ্গাতে পারব না।
আবু 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৬৭৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর (রাঃ) নিজের অনুভূতি বলেছেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দান করার নির্দেশ দিলে তাঁর কাছে সম্পদ ছিল। তিনি ভাবলেন, আজ হয়তো আবু বকর (রাঃ)-কে ছাড়িয়ে যেতে পারবেন। তিনি অর্ধেক সম্পদ নিয়ে এলেন। নবীজি জিজ্ঞেস করলেন, পরিবারের জন্য কী রেখেছেন? তিনি বললেন, সমপরিমাণ। এরপর আবু বকর (রাঃ) তাঁর সব মাল নিয়ে এলেন। তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, পরিবারের জন্য আল্লাহ ও তাঁর রাসূলকে রেখে এসেছেন। উমর (রাঃ) বুঝলেন, তিনি কোনো বিষয়ে আবু বকরকে ছাড়াতে পারবেন না। এই আবু বকর দান হাদিসে ত্যাগ, আস্থা এবং আল্লাহর রাস্তায় খরচের গভীর শিক্ষা আছে। তবে এটি ব্যক্তিগত ঘটনার বর্ণনা; সবার জন্য একই মাত্রার দান বাধ্যতামূলক বলা যাবে না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর রাস্তায় দান সাহাবীদের জীবনে বড় আমল ছিল।
- উমর (রাঃ) অর্ধেক সম্পদ দিয়ে বড় ত্যাগ দেখিয়েছেন।
- আবু বকর (রাঃ) সব সম্পদ দিয়ে গভীর আস্থা প্রকাশ করেছেন।
- এই ঘটনা থেকে উৎসাহ নেওয়া যায়, তবে নিজের দায়িত্ব ভুলে যাওয়া নয়।
