৪৬/১৮. অধ্যায়ঃ
উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৬৮৬
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৬৮৬
حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْمُقْرِئُ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ بَكْرِ بْنِ عَمْرٍو، عَنْ مِشْرَحِ بْنِ هَاعَانَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ كَانَ بَعْدِي نَبِيٌّ لَكَانَ عُمَرَ بْنَ الْخَطَّابِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مِشْرَحِ بْنِ هَاعَانَ .
উক্ববাহ্ ইবনু 'আমির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার পরবর্তীতে কেউ নবী হলে অবশ্যই উমর ইবন খাত্তাবই নবী হত।
হাসানঃ সহীহাহ্ (৩২৭) ।আবু 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। আমরা শুধুমাত্র মিশরাহ ইবনু 'আ-হান বর্ণিত হাদীস হিসেবে এটি অবগত হয়েছি।
