৪৬/১৮. অধ্যায়ঃ
উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৬৯৩
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৬৯৩
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَدْ كَانَ يَكُونُ فِي الأُمَمِ مُحَدَّثُونَ فَإِنْ يَكُ فِي أُمَّتِي أَحَدٌ فَعُمَرُ بْنُ الْخَطَّابِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ حَدَّثَنِي بَعْضُ أَصْحَابِ سُفْيَانَ قَالَ قَالَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ مُحَدَّثُونَ يَعْنِي مُفَهَّمُونَ .
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সাবেক উম্মতদের মাঝে ‘মুহাদ্দাস’ (তীক্ষ্ণবুদ্ধি ও সূক্ষ্মদর্শী লোক) আবির্ভাব হতেন। আমার উম্মতের মাঝে কেউ মুহাদ্দাস হলে তা উমর ইবনুল খাত্তাবই।
হাসান সহীহঃ বুখারী ও মুসলিম।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি সহীহ। ইবনু ‘উয়াইনার অপর এক শাগরিদ সুফ্ইয়ান ইবনু উয়াইনার সনদে আমার কাছে রিওয়ায়াত করেছেন যে, তিনি বলেন, মুহাদ্দাসুন অর্থ ‘মুফাহ্হামূন’ (আল্লাহ যাদেরকে ইসলামের পূর্ণ জ্ঞান দান করেন)।
