৪৬/১৯. অধ্যায়ঃ

উসমান ইবনু আফ্ফান (রাঃ)-এর মর্যাদা

জামে তিরমিযীহাদিস নম্বর ৩৭০২

حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا الْحَكَمُ بْنُ عَبْدِ الْمَلِكِ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا أُمِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِبَيْعَةِ الرِّضْوَانِ كَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَسُولَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أَهْلِ مَكَّةَ قَالَ فَبَايَعَ النَّاسَ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ عُثْمَانَ فِي حَاجَةِ اللَّهِ وَحَاجَةِ رَسُولِهِ ‏"‏ ‏.‏ فَضَرَبَ بِإِحْدَى يَدَيْهِ عَلَى الأُخْرَى فَكَانَتْ يَدُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِعُثْمَانَ خَيْرًا مِنْ أَيْدِيهِمْ لأَنْفُسِهِمْ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

যখন রাসূলুল্লাহ (ﷺ) (লোকদেরকে) স্বতঃস্ফূর্তভাবে আনুগত্যের শপথ (বাইআতুর রিদওয়ান) করার নির্দেশ দেন তখন উসমান ইবন আফফান (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর বিশেষ প্রতিনিধি হিসেবে মক্কার বাসিন্দাদের নিকট গিয়েছিলেন। আনাস (রাঃ) বলেন: লোকেরা আনুগত্যের শপথ করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: উসমান আল্লাহ ও তাঁর রাসূলের প্রয়োজনীয় কাজে গেছেন। তারপর তিনি নিজের এক হাত অপর হাতের উপর রাখেন (উসমানের বাইআতস্বরূপ)। রাবী বলেন: উসমান (রাঃ)-এর জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতখানা লোকদের নিজেদের জন্য তাদের হাতের চাইতে বেশি ভালো ছিল।

যঈফ, মিশকাত (৬০৬৫)আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ গারীব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন